প্রকাশিত: ০৬/০৪/২০২২ ৩:৫৮ এএম

২৪ বছর আগের চাঞ্চল্যকর ও বহুল আলোচিত চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলার পলাতক আসামি বোতল চৌধুরীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

মঙ্গলবার (৫ এপ্রিল) রাতে এ তথ্য নিশ্চিত করেন র‌্যাব সদর দপ্তরের আইন ও গণমাধ্যম শাখার প্রধান কমান্ডার খন্দকার আল মঈন। তিনি জানিয়েছেন, এই মামলার চার্জশিটভুক্ত ১ নং আসামি আশিষ রায় চৌধুরী ওরফে বোতল চৌধুরীকে গুলশানের একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার সঙ্গে বিপুল মাদকসহ দুইজন নারীকেও গ্রেপ্তার করা হয়েছে। তাদের গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়েছে র‌্যাব সদরদপ্তরে।

এর আগে রাতে তাকে গ্রেপ্তারের জন্য তার গুলশানের পিংক সিটির পাশে ১০৭ নং রোডের, ২৫বি নম্বর বাড়ির ফ্ল্যাট-এ১ এ অভিযান চালায় র‌্যাব।

আগে থেকেই দীর্ঘ ২৪ বছর পূর্বের চাঞ্চল্যকর ও বহুল আলোচিত জনপ্রিয় চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলার পলাতক ও চার্জশিটভুক্ত আসামি আশিষ রায় চৌধুরী ওরফে বোতল চৌধুরীর বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি অব্যাহত ছিল।

জানা গেছে, ১৯৯৮সালের ১৮ ডিসেম্বর বনানীর ১৭ নম্বর রোডের আবেদিন টাওয়ারে ট্রামস ক্লাবের নিচে সন্ত্রাসীদের গুলিতে নির্মমভাবে খুন হন চিত্রনায়ক সোহেল চৌধুরী। ঘটনায় তার ভাই তৌহিদুল ইসলাম গুলশান থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে ১৯৯৯ সালের ৩০ জুলাই গোয়েন্দা পুলিশ এ মামলায় ৯ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে। সেখানে বোতল চৌধুরীর নামও আছে।

পাঠকের মতামত

সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ...

রোহিঙ্গাদের জন্য আরও সুইডিশ সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশে আরও বেশি সুইডিশ সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...

মন্ত্রিসভায় অনুমোদনবিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা

একীভূত হওয়া পাঁচটি দুর্বল ব্যাংকের মালিকানা পুরোনো মালিকদের কাছে ফিরে পাওয়ার পথ বন্ধ করে দিয়েছে ...

হঠাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান

বাংলাদেশ ও ভারতের সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার মধ্যে সরকারি সফরে ঢাকায় এসেছেন ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা ...

কিসের হাসিনা, কোথায় বক্তব্য দিয়েছে, চেহারা কেউ দেখেছে: প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশের মানুষ কখনও গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িতদের গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...
Single Page Footer