প্রকাশিত: ১৫/১০/২০১৯ ১০:৪৯ এএম

সৌদি আরবে পবিত্র মদিনা মনোয়ারায় অবস্থানরত বাংলাদেশিদের সুবিধার্থে এবারই প্রথমবারের মতো চালু হচ্ছে মদিনা থেকে চট্টগ্রামের সরাসরি ফ্লাইট।

জানা যায়, চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের মদিনায় সরাসরি ফ্লাইট চালু করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। আগামী ৩১ অক্টোবর চট্টগ্রাম-মদিনা রুটে বোয়িং-৭৭৭ উড়োজাহাজে যাত্রী পরিবহন শুরু হবে। প্রাথমিকভাবে সপ্তাহে চলবে একদিন। প্রতি বৃহস্পতিবার দুপুরে শাহ আমানত থেকে উড্ডয়ন করবে মদিনাগামী ফ্লাইট।

এদিকে বিমান সূত্রে জানা গেছে, বর্তমানে চট্টগ্রাম থেকে মদিনা রুটে দেশি-বিদেশি বিমান সংস্থার সরাসরি কোনো ফ্লাইট নেই। বর্তমানে চট্টগ্রামের যাত্রীদের ঢাকা বিমানবন্দর হয়ে মদিনা যেতে হচ্ছে। আর চট্টগ্রাম থেকে গেলে দুবাই বা জেদ্দা পৌঁছে সেখান থেকেই মদিনা যেতে হয়। সরাসরি ফ্লাইট চালু হওয়ায় মদিনা যাওয়া অনেক বেশি সহজ হবে দেশটিতে বসবাসরত চট্টগ্রামের যাত্রীদের। এতে শুধু ফ্লাইট ভাড়া কমবে ১০ হাজার টাকা, সঙ্গে সময় সাশ্রয় হবে এবং ভোগান্তি কমবে।
চট্টগ্রাম থেকে সরাসরি মদিনায় ফ্লাইট চালু হলে এই নতুন রুটে ওমরাহ হজ করাটা এখন অনেক বেশি সহজ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এ রুট চালু হলে সৌদিপ্রবাসীরা এতে সবচেয়ে বেশি উপকৃত হবেন। নতুন রুটে একজন যাত্রী চট্টগ্রাম থেকে সরাসরি মদিনা যেতে পারবেন, আবার জেদ্দা হয়ে চট্টগ্রামে আসতে পারবেন। আর জেদ্দা গেলে মদিনা থেকে সরাসরি চট্টগ্রাম পৌঁছাতে পারবেন। মদিনায় অবস্থানকারী প্রবাসী বাংলাদেশিদের জন্য এটি সবচেয়ে বড় সুযোগ।
জানা গেছে, নতুন রুটে একজন যাত্রীর বাংলাদেশ বিমানে চট্টগ্রাম-মদিনা যেতে খরচ হবে সর্বনিম্ন ৩৩ হাজার টাকা।আর ফিরতি পথে খরচ হবে ২৭ হাজার ৭৫০ টাকা। অর্থাৎ চট্টগ্রাম-মদিনা-চট্টগ্রাম বিমান ভাড়া পড়বে সর্বনিম্ন প্রায় ৬১ হাজার টাকা। আর চট্টগ্রাম-জেদ্দা-চট্টগ্রাম বিমান ভাড়া পড়বে সর্বনিম্ন ৭১ হাজার টাকা।
ভ্রমণ তারিখের যত কাছের সময়ে টিকেট কাটা হবে, ততই খরচ বেশি পড়বে। আর আগেভাগে টিকেট কাটলে চট্টগ্রাম-মদিনা রুটে ভ্রমণ করলে অন্তত ১০ হাজার টাকা সাশ্রয় হবে।
মদিনা টু চট্টগ্রাম রুটে বাংলাদেশ বিমানের সেবা চালু করায় বাংলাদেশ সরকারসহ বিমান কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান মদিনায় বসবাসরত চট্টগ্রামের প্রবাসী বাংলাদেশিরা।

পাঠকের মতামত

গুতেরেসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে জোর

জাতিসংঘে বাংলাদেশের অগ্রাধিকার ইস্যু, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং বৈশ্বিক শান্তি ও ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...