প্রকাশিত: ১২/০৮/২০১৭ ৮:২৫ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৩:১৮ পিএম

নিজস্ব প্রতিবেদক :

চার হাজার সিনিয়র স্টাফ নার্স ও ৬০০ মিডওয়াইফ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্মকমিশন (বিপিএসসি)। ১০ আগস্ট পিএসসির ওয়েবসাইটে এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

১০ আগস্ট দুপুর ১২টা থেকে আবেদনপত্র পূরণ এবং ফি জমাদান শুরু। আবেদনপত্র জমাদানের শেষ সময় ৩০ আগস্ট সন্ধ্যা ৬টা।

বাংলাদেশ সরকারি কর্মকমিশনের যুগ্ম সচিব (নন-ক্যাডার) পরীক্ষা নিয়ন্ত্রক শেখ শাখাওয়াৎ হোসেন ও স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের ‘সিনিয়র স্টাফ নার্স’ (১০ম গ্রেড)-এর ৪০০০ অস্থায়ী পদে নিয়োগ দেওয়া হবে। প্রার্থীর বয়স হতে হবে ১ আগস্ট পর্যন্ত অনূর্ধ্ব ৩৬ বছর।

এছাড়া ৬০০ মিডওয়াইফ পদে আবেদনের জন্য বয়স হতে হবে ১ আগস্ট পর্যন্ত অনূর্ধ্ব ৩০ বছর। মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে ৩২ বছর।

নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন…

পাঠকের মতামত

একরাম হত্যা: হাসিনাসহ ১১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পেছাল

কক্সবাজারের টেকনাফে যুবলীগ নেতা ও সাবেক পৌর কাউন্সিলর একরামুল হককে ‘বন্দুকযুদ্ধের’ নামে হত্যার ঘটনায় মানবতাবিরোধী ...

দেশে পৌঁছেছে রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় নিহত বাংলাদেশির মরদেহ

দেশে পৌঁছেছে রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের হামলায় নিহত শাহেদ আহম্মেদের মরদেহ। শুক্রবার (২৩ ...