উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৩/১২/২০২২ ১১:৫৩ এএম

তথ্য যোগাযোগ ও প্রযুক্তি প্রতিমন্ত্রী এড. জুনাইদ আহমেদ পলক এমপিকে চলন্ত গাড়ি থেকে ডাকে সিংড়া পৌর শহরের ৯নং ওয়ার্ডের চকসিংড়া শাহপাড়া মহল্লার শ্রমিক আব্দুল লতিফ। একজন সাধারণ শ্রমিকের ডাকে প্রতিমন্ত্রী এসে কৃষক-শ্রমিকদের সাথে চা স্টলে বসে চা খেলেন। গতরাতে ঢাকা থেকে নিজ নির্বাচনী এলাকায় পৌঁছে পথিমধ্যে চা চক্রে মিলিত হন তিনি। এসময় রাজনৈতিক নেতৃবৃন্দের পাশাপাশি কৃষক, শ্রমিক, ব্যবসায়ীর সাথে একই টেবিল-চেয়ারে বসে চা পান করেন প্রতিমন্ত্রী পলক।

এসময় চা চক্রের মাধ্যমে সাধারণ মানুষ ও তৃণমূল নেতাকর্মীদের খোঁজ খবর নিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। অপরদিকে সাধারণ বেশে একজন প্রতিমন্ত্রীকে কাছে পেয়ে আনন্দে আত্মহারা হয়ে পড়েন কর্মী, সমর্থক ও সাধারণ জনগণ। ক্ষণিকের চায়ের আড্ডায় যেন নিবিড় বন্ধনে আবদ্ধ হয়েছিলেন তারা।

বৃহস্পতিবার (০১ ডিসেম্বর) দিনগত রাতে ঢাকা থেকে নিজ নির্বাচনী আসার পথে পথে, মোড়ে মোড়ে, পাড়া-মহল্লায় বিভিন্ন চায়ের দোকানে বসে চা চক্রে মিলিত হন পলক। এর আগে সিংড়া উপজেলার কলম ও চামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্যবৃন্দ, ইউনিয়ন আওয়ামী লীগ ও সব সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন তিনি। পরে চাঁদপুর বলিয়াবাড়িতে একটি ইসলামি মাহফিলে অংশগ্রহণ শেষে বাসায় ফেরেন প্রতিমন্ত্রী।

সিংড়া পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর ও ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম তপন জানান, প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে চায়ের দোকানে সাধারণ বেশে বেঞ্চে বসে চা খেতে দেখে উৎসুক মানুষজন ভিড় জমাতে থাকেন। কর্মী-সমর্থকরাও খবর পেয়ে ছুটে আসেন এবং তাকে কাছে পেয়ে একসঙ্গে বসে চায়ের আড্ডায় মিলিত হন। গল্প আড্ডার মধ্য দিয়ে সবার খোঁজ খবর নেন প্রতিমন্ত্রী। একই সঙ্গে সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট চান তিনি।

পাঠকের মতামত

 

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...

দুর্গম পাহাড়ি পথে বাংলাদেশে আসছেন রোহিঙ্গারা

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পাহাড়ি সীমান্ত পথ ব্যবহার করে বাংলাদেশে রোহিঙ্গাদের অনুপ্রবেশের প্রবণতা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি ...