প্রকাশিত: ১৪/০৮/২০১৯ ২:৫৭ পিএম

চামড়া খাতের সাম্প্রতিক ঘটনার সার্বিক চিত্র খুঁজে বের করা হবে এবং অপরাধের মাত্রা অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ঈদের আগে ঘরমুখো মানুষের দুর্ভোগের জন্য দুঃখ প্রকাশ করেছেন তিনি।

আর চামড়া ও যানজট নিয়ে একটি মহল রাজনীতি করছে বলে অভিযোগ করেছেন নৌ-পরিবহণ প্রতিমন্ত্রী।

পবিত্র ঈদুল আযহার ছুটি শেষে সরকারি অফিস খোলার প্রথম দিনে স্বাভাবিক পরিবেশ ছিল না প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে। কম উপস্থিতির মধ্যে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও কর্মকর্তারা কোলাকুলি আর শুভেচ্ছা বিনিময় করেছেন।

ঈদের আগে ও পরে ঘরমুখো মানুষের যাত্রা নিয়ে গণমাধ্যমের প্রশ্নের মুখে পড়েন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি জানান, উত্তরবঙ্গমুখী সড়ক ছাড়া অন্যরুটে যাত্রা স্বস্তিদায়ক ছিল।

সিন্ডিকেট করে সরকার নির্ধারিত মূল্যের অনেক নীচে কোরবানির পশুর চামড়া কেনার নামে প্রতারণা বিষয়ে জানতে চান সাংবাদিকরা ।

পাটুরিয়া-দৌলতদিয়ামুখী সড়কে ঘরমুখী মানুষদের ঘন্টার পর ঘন্টা অপেক্ষা বা দীর্ঘ যানজটের দায় নিতে চাননি নৌ পরিবহন প্রতিমন্ত্রী।

এসময় বিএনপির ভাইস চেয়ারম্যান রুহুল কবির রিজভীর মন্তব্যের সমালোচনা করে তিনি বলেন: ফেরি চলাচলে কোনো গাফিলতি ছিল না।

প্রতিমন্ত্রী আরও বলেন, একসঙ্গে অনেক বেশী মানুষের ঘরমুখী যাত্রায় কিছুটা সমস্যা হতে পারে। তবে সরকারের চেষ্টায় ঘাটতি ছিল না ।

পাঠকের মতামত

কিসের হাসিনা, কোথায় বক্তব্য দিয়েছে, চেহারা কেউ দেখেছে: প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশের মানুষ কখনও গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িতদের গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...

৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে শুরু হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানিয়েছেন, দেশের প্রায় ৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠানকে ...

পাইপলাইনে মিয়ানমার থেকে গ্যাস আমদানির প্রস্তাব বাংলাদেশের

গ্যাস সংকট সমাধানে মালয়েশিয়ার পর পাইপলাইনে মিয়ানমার থেকে গ্যাস আমদানির প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। প্রতিবেশী হিসেবে ...

প্যারাসেইলিংয়ে পর্যটকের মৃত্যু: তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ মন্ত্রীর

কক্সবাজার সমুদ্রসৈকতে প্যারাসেইলিং করার সময় এক পর্যটকের মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বেসামরিক বিমান ...

মিয়ানমারের রাষ্ট্রদূতের বৈঠক দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আলোচনা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে আজ রবিবার (২ আগস্ট) বাণিজ্য মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত ...
Single Page Footer