প্রকাশিত: ২৪/০৪/২০২০ ৭:১৭ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি
বাংলাদেশের আকাশে শুক্রবার সন্ধ্যায় পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে শনিবার থেকে রমজান মাস শুরু হচ্ছে। করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে বাংলাদেশে চলমান ‘লকডাউন’ পরিস্থিতি মধ্যেই ইবাদতের বসন্তকাল ‘পবিত্র রমজান মাস’ শুরু হলো। আহলান সাহলান, ইয়া শাহরু রামাজান। খোশ আমদেদ, মাহে রমজান।

শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় বাংলাদেশের আকাশে রমজান মাসের চাঁদ দেখা যাওয়ার বিষয়টি ইসলামিক ফাউন্ডেশনের একাধিক কর্মকর্তা নিশ্চিত করেছেন।

প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে গোটা দুনিয়া কার্যত অচল। এমনই কঠিন সময়ে এলো পবিত্র রমজান। রমজান মাসব্যাপী রোজা পালন ফরজ।

চাঁদ দেখা যাওয়ার কারণে শুক্রবার এশার নামাজের পর আদায় করতে হবে তারাবির নামাজ। রোজা রাখতে ভোররাতে খেতে হবে সেহরি।

রমজান মাসে মসজিদগুলো উপচেপড়া ভিড় থাকে। কিন্তু এবার করোনার বিস্তার রোধে মসজিদের জামাত, জুমা স্থগিত। ধর্ম মন্ত্রণালয় নির্দেশ দিয়েছে, তারাবিতে দুই হাফেজ, ইমাম, মোয়াজ্জিন ও খাদেমসহ ১২ জনের বেশি অংশ নিতে পারবেন না।

এদিকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে শুক্রবার থেকে রোজা শুরু হয়েছে।

পাঠকের মতামত

সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ...

রোহিঙ্গাদের জন্য আরও সুইডিশ সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশে আরও বেশি সুইডিশ সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...

মন্ত্রিসভায় অনুমোদনবিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা

একীভূত হওয়া পাঁচটি দুর্বল ব্যাংকের মালিকানা পুরোনো মালিকদের কাছে ফিরে পাওয়ার পথ বন্ধ করে দিয়েছে ...

হঠাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান

বাংলাদেশ ও ভারতের সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার মধ্যে সরকারি সফরে ঢাকায় এসেছেন ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা ...

কিসের হাসিনা, কোথায় বক্তব্য দিয়েছে, চেহারা কেউ দেখেছে: প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশের মানুষ কখনও গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িতদের গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...
Single Page Footer