ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৮/০২/২০২৬ ৬:৪০ পিএম

বছর ঘুরে এলো আরেকটি রমজান। পবিত্র এ মাসের চাঁদ দেখা গেছে। আজ (বুধবার) সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক থেকে এই তথ্য জানানো হয়েছে।

রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে মাগরিবের নামাজের পর বৈঠকটি শুরু হয়। বৈঠকে সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।

চাঁদ দেখা যাওয়ায় আজ থেকেই এশার নামাজের পর তারাবি শুরু হবে। শেষ রাতে সাহরি খেয়ে রোজা রাখবেন ধর্মপ্রাণ মুসল্লিরা।

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে গতকালই (১৭ ফেব্রুয়ারি) মাহে রমজানের চাঁদ দেখা গেছে। সেখানে আজ প্রথম রোজা পালিত হচ্ছে। এ হিসেবে আগেই ধারণা করা হচ্ছিল দেশের আকাশে আজ রমজানের চাঁদ দেখা যাবে। সাধারণত সৌদি আরবের একদিন পর দেশের আকাশে রোজা ও ঈদের চাঁদ ওঠে।

মুসলমানদের কাছে রমজান সংযম, আত্মশুদ্ধি ও ত্যাগের মাস। রহমত (আল্লাহর অনুগ্রহ), মাগফেরাত (ক্ষমা) ও নাজাত (দোজখের আগুন থেকে মুক্তি)- এই তিন অংশে বিভক্ত এই মাস। সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার, স্ত্রী-সহবাস ও যেকোনো ধরনের পাপ কাজ থেকে বিরত থাকার মাধ্যমে রোজা পালন করেন মুসলমানরা। এ মাসের শেষ অংশে রয়েছে হাজার মাসের ইবাদতের চেয়েও উত্তম কদরের রাত।
ইসলাম ধর্ম অনুযায়ী, এ মাসে প্রতিটি নেক আমলের সওয়াব আল্লাহ পাক রাব্বুল আলামিন সাত থেকে ৭০ গুণ পর্যন্ত বাড়িয়ে দেন। রমজান শেষে পালিত হয় মুসলমানদের অন্যতম বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর

পাঠকের মতামত

এবার বাংলাদেশি হাফেজের আমেরিকা জয়!

যুক্তরাজ্যের ম্যানচেস্টারের বোল্টনে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা-২০২৬-এ তৃতীয় স্থান অর্জন করেছেন বাংলাদেশের হাফেজ শেখ ...

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম হলেন বাংলাদেশি হাফেজ নুরুদ্দিন জাকারিয়া

সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় অনুষ্ঠিত ৪৬তম ‘কিং আবদুল আজিজ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায়’ প্রথম স্থান ...
Single Page Footer