প্রকাশিত: ০৮/১০/২০১৯ ৬:৫৩ পিএম

রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ দেশ থেকে জঙ্গিবাদ, মাদক, চাঁদাবাজি ও জুয়াসহ সব ধরনের দুর্নীতির বিরুদ্ধে সরকারের চলমান অভিযানকে সফল করার সকলের প্রতি আহ্বান জানান।
বঙ্গভবনে বাঙালী হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত আজ এক অনুষ্ঠানে তিনি একথা বলেন।
রাষ্ট্রপতি বলেন, ‘দুর্নীতি দেশের আর্থ সামাজিক উন্নয়নে সবচেয়ে বড় বাধা। কাজেই চলমান দুর্নীতি বিরোধী অভিযানকে সফল করতে সবাইকে অবশ্যই এগিয়ে আসতে হবে।’
তিনি আরো বলেন, ‘আমি নিজে অন্যায় করি না, অন্য কাউকেও অন্যায় করতে দিব না।’
রাষ্ট্র প্রধান বলেন, সবাইকে ধর্মীয় অনুশাসন অনুযায়ী সব ধরনের দুর্নীতি ও অন্যায় আচরণ দূর করার নীতিগতভাবে অঙ্গীকার করতে হবে। ধর্ম অন্যায় কাজ করতে নিষেধ করে।
হামিদ বলেন, ‘তাহলেই আমরা আমাদের দেশকে সামনে এগিয়ে নিতে যেতে পারব এবং উন্নয়নের পাশাপাশি দেশে একটি শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব হবে।’
শান্তি ও মানবতা ধর্মের প্রধান বার্তা উল্লেখ করে রাষ্ট্রপতি ধর্মীয় অনুশাসন মেনে চলার পাশাপাশি মানব কল্যাণে এগিয়ে আসার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
রাষ্ট্রপতি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বাংলাদেশের সবচেয়ে পুরনো ঐতিহ্য এবং সমাজের সকল স্তরের মানুষকে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে এই ঐতিহ্যকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে।
দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের মানুষকে শুভেচ্ছা জানিয়ে রাষ্ট্রপতি দেশের সকল ধর্ম ও বর্ণের মানুষের মধ্যকার বিদ্যমান সুসম্পর্ক আরো জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
রাষ্ট্রপতি হামিদ ও তাঁর পত্নী রাশিদা খানম অতিথিদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবগই উপস্থিত ছিলেন।
রামকৃষ্ণ মঠের অধ্যক্ষ ও রামকৃষ্ণ মিশনের স্বামী পূর্ণাত্মানন্দ মহারাজ, বেশ কয়েকজন সংসদ সদস্য, বিদেশী কূটনীতিকবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সম্পাদক, সাংবাদিক নেতৃবৃন্দ, উচ্চপদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তা, হিন্দু সম্প্রদায়ের নেতা ও সব শ্রেণী এবং পেশার নাগরিকরা অনুষ্ঠানে যোগ দেন।

পাঠকের মতামত

গুতেরেসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে জোর

জাতিসংঘে বাংলাদেশের অগ্রাধিকার ইস্যু, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং বৈশ্বিক শান্তি ও ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...