প্রকাশিত: ২৬/০৫/২০২১ ৯:৪৫ এএম

পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ফেব্রুয়ারী মাসের শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী কর্মকর্তা হিসেবে সম্মাননা পেয়েছেন কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী। মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম রেঞ্জে আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভায় তাঁর হাতে এই সম্মাননা স্বারক তুলে দেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আনোয়ার হোসেন।

এসময় কক্সবাজারের পুলিশ সুপার মো. হাসানুজ্জামান উপস্থিত ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন সম্মাননা পাওয়া ডিবি’র ওসি শেখ মো. আলী।
সূত্রমতে, চলতি বছরের গত ৯ ফেব্রুয়ারী কক্সবাজারে সর্ববৃহৎ মাদকের চালান জব্দ করে জেলা গোয়েন্দা পুলিশ। ওই দিন দুই দফা অভিযানে ১৭ লাখ ৭৫ হাজার ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১ কোটি ৭০ লাখ ৬৮ হাজার টাকাসহ পাঁচ জনকে হাতেনাতে আটক করা হয়। উদ্ধার হওয়া এসব মাদকের মূল্যে আনুমানিক ৫৩ কোটি টাকা। এর আগে পুলিশের এত বড় মাদকের চালান উদ্ধারের নজির নেই। ওই সাফল্যের স্বীকৃতি হিসেবেই শেখ মোহাম্মদ আলীকে এ সম্মাননা দেওয়া হলো বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
প্রসঙ্গত, ৯ ফেব্রুয়ারি দুপুরে সাগর পথে আসা কক্সবাজারের চৌফলদন্ডী ঘাট থেকে ১৪ লাখ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে ডিবি পুলিশ। এসময় জহিরুল ইসলাম ফারুকসহ দুইজনকে হাতেনাতে আটক করা হয়। একই দিন বিকালে ফারুকের স্বীকারোক্তি মতে তার বাড়ি নুনিয়াছড়া এলাকায় অভিযান চালিয়ে আরো ৩ লাখ ৭৫ হাজার ইয়াবা ও নগদ ১ কোটি ৭০ লাখ ৬৮ হাজার টাকা জব্দ করা হয়। ঘটনায় আটক জহিরুল ইসলাম ফারুকসহ পাঁচ জন বর্তমানে কারাগারে রয়েছেন

পাঠকের মতামত

স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কর্মকাণ্ড, নারীসহ গ্রেপ্তার ৫৪

রাজধানীর অভিজাত এলাকা গুলশানে স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ। ...

টেকনাফে মাদক গডফাদারদের ১৮২ কোটি টাকার অবৈধ সম্পদ ক্রোকের প্রক্রিয়া,তালিকায় আছে যারা

মাদক কারবারের মাধ্যমে অবৈধ সম্পদের পাহাড় গড়া ১১৬ জন গডফাদারের ১৮২ কোটি টাকার সম্পদ ক্রোকের ...
Single Page Footer