উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১১/১১/২০২২ ৬:৫৫ এএম

চট্টগ্রামে থেকে চুরি করে নিয়ে যাওয়া পাঁচ মাস বয়সী এক শিশুকে কক্সবাজার থেকে উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুুপুরে কক্সবাজারের কুতুবদিয়া থানার বড় মগডেইল এলাকা থেকে শিশুটি উদ্ধার করা হয়। এ ঘটনায় এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার নারী হলেন- কুতুবদিয়া থানার বড় মগডেইল এলাকার নজরুল ইসলামের স্ত্রী নাফিজা আক্তার সুমী (২০)। তিনি অপহৃত শিশুর পরিবারে সাবলেট থাকতেন।

বাকলিয়া থানা পুলিশ জানায়, নাফিজা চট্টগ্রাম নগরে টাইলস পরিষ্কারের কাজ করেন। তিনি ১৪ দিন আগে বাকলিয়া কল্পলোক আবাসিক এলাকায় শিশুটির বাসায় সাবলেট উঠেন। তার স্বামী কুতুবদিয়া নিজের বাড়ি এলাকায় চা দোকান চালান। গত ৭ নভেম্বর সকালে পাঁচ মাস বয়সী শিশুটিকে নাফিজার কাছে রেখে তার মা তসলিমা বাথরুমে যান। ফিরে এসে নাফিজা ও শিশুকে দেখতে না পেয়ে ঘরের আশেপাশে খোঁজাখুঁজি শুরু করেন। ঘরে এসে দেখেন তার মোবাইল ফোনটি নেই। ওয়্যারড্রবে থাকা দুই হাজার টাকাও খোয়া গেছে।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম বলেন, ‘শিশুটিকে না পেয়ে মঙ্গলবার বাবা-মা থানায় এসে অভিযোগ দেন। পুলিশ মোবাইল নম্বরের সূত্র ধরে বিভিন্ন স্থানে অভিযান শুরু করে। অবশেষে কুতুবদিয়া বড় মগডেইল এলাকায় নাফিজার শ্বশুরবাড়িতে অভিযান চালিয়ে নাফিজাকে আটক করা হয়। একইসঙ্গে পাঁচ মাস বয়সী আছমা উল হোসনাকে উদ্ধার করা হয়। শিশুর মায়ের চুরি যাওয়া মোবাইল ফোন ও দুই হাজার টাকাও উদ্ধার করা হয়।’

তিনি বলেন, অপহৃত শিশুর মা তসলিমা আক্তার বাদী হয়ে বাকলিয়া থানায় নাফিজাকে আসামি করে একটি মামলা করেছেন। শিশুটিকে তার বাবা-মায়ের কাছে হস্তান্তর করা হয়েছে।

পাঠকের মতামত

 

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...

দুর্গম পাহাড়ি পথে বাংলাদেশে আসছেন রোহিঙ্গারা

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পাহাড়ি সীমান্ত পথ ব্যবহার করে বাংলাদেশে রোহিঙ্গাদের অনুপ্রবেশের প্রবণতা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি ...