ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৬/০৯/২০২৪ ১০:০৯ এএম

যাত্রী অসুস্থ হওয়ায় চট্টগ্রাম থেকে ওমানগামী সালাম এয়ারের একটি উড়োজাহাজ ভারতের নাগপুরে জরুরি অবতরণ করেছে। ওই ফ্লাইটে থাকা একজন বাংলাদেশি যাত্রী অসুস্থ হয়ে পড়ায় উড়োজাহাজটি জরুরি অবতরণ করানো হয়। নাগপুরের কিমস কিংসওয়ে হাসপাতালের মহাব্যবস্থাপক (যোগাযোগ) এজাজ শামি বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, মাঝ আকাশে মোহাম্মদ খায়ের (৩৩) নামের এক যাত্রীর দুবার খিঁচুনি হয়। এ অবস্থায় ফ্লাইট থেকে দ্রুত ব্যবস্থা গ্রহণ ও জরুরি চিকিৎসা সহায়তার জন্য অনুরোধ করা হয়।

এরপর উড়োজাহাজটি নাগপুর বিমানবন্দরে জরুরি অবতরণ করে। নাগপুর হাসপাতালের জরুরি বিভাগের কনসালট্যান্ট রুপেশ বোকাডের নেতৃত্বে একটি মেডিকেল টিম সেখানে যায়।

মোহাম্মদ খায়েরকে দ্রুত কিমস কিংসওয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তিনি সেখানে চিকিৎসা নিচ্ছেন।

বিষয়টি এজাজ শামিকে জানানো হয়েছে। রোগীকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং তাকে প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে বলে নিশ্চিত করেছেন তিনি।

পাঠকের মতামত

‘ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস, দেশে ফিরতে লাগবে আরও কিছুটা সময়’

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের থেরাপি চিকিৎসা উন্নতির ...

প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় স্বামী, ক্ষোভে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী

প্রথম স্ত্রীকে রেখে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় ছিলেন রফিউদ্দিন। এরই মধ্যে তার প্রথম স্ত্রী অন্য এক ...

কক্সবাজার লাইট হাউস দারুল উলুম মাদ্রাসা ও জামে মসজিদ দখলের ষড়যন্ত্রের অভিযোগ

কক্সবাজার পৌরসভাধীন কলাতলি লাইট হাউজ এলাকাস্থ দারুল উলুম লাইট হাউস মাদ্রাসার পরিচালনা, মার্কেট ও মসজিদের ...

রামুতে সূর্যের হাসির চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন এমপি লুৎফুর রহমান কাজল

কক্সবাজারের রামুতে অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প পরিচালনা করেছে সূর্যের হাসি ক্লিনিক। ...
Single Page Footer