উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৬/০৭/২০২৩ ৬:৩৪ পিএম

চট্টগ্রামের কেরানীহাট থেকে অস্ত্র ও গুলি নিয়ে ক্যাম্পে ফেরার পথে ফরিদ আলম নামের এক রোহিঙ্গা যুবককে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৬ জুলাই) দুপুরে কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ফলিয়াপাড়াস্থ সড়ক থেকে তাকে আটক করা হয়।

১৯ বছর বয়সি ফরিদ আলম উখিয়ার ৩ নম্বর ক্যাম্পের এ/১৪ ব্লকের দুদু মিয়ার ছেলে। এ সময় তার কাছ থেকে একটি দেশীয় অস্ত্র এবং ২৯ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, ফরিদ কেরানীহাট থেকে সকালে অস্ত্র ও গুলি নিয়ে ক্যাম্পে যাওয়ার সময় পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করে। এ ব্যাপারে অস্ত্র আইনে মামলা করে আসামিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে

পাঠকের মতামত

 

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...

দুর্গম পাহাড়ি পথে বাংলাদেশে আসছেন রোহিঙ্গারা

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পাহাড়ি সীমান্ত পথ ব্যবহার করে বাংলাদেশে রোহিঙ্গাদের অনুপ্রবেশের প্রবণতা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি ...