উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৭/০৬/২০২৩ ১০:২৮ এএম

চট্টগ্রামের ইপিজেড এলাকা থেকে অপহৃত যুবক মো. তারেক হোসেনকে (২১) মিয়ানমার থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে হামিদা বেগম নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (৫ জুন) ওই যুবককে দেশে ফিরিয়ে আনা হয়।

জানা গেছে, গত ২২ মে সকাল ৯টায় নগরের ইপিজেড থানাধীন বিথী লাইব্রেরি বিল্ডিং সংলগ্ন নিউমুরিং রাস্তার মুখ থেকে মো. তারেক হোসেন অপহৃত হন। গত ২৫ মে এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার ইপিজেড থানায় মামলা দায়ের করে। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন হারবাং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডস্থ আলীর ডেইল নামক এলাকা থেকে হামিদা বেগমকে গ্রেপ্তার করা হয়। হামিদাকে রিমাণ্ডে এনে সুকৌশলে তাকে দিয়ে যোগাযোগের মাধ্যমে মিয়ানমার থেকে অপহৃত ভিকটিমকে বাংলাদেশে আনার ব্যবস্থা করা হয়।

ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম বলেন, আমরা ৪ জুন আসামিকে গ্রেপ্তার করে রিমান্ডে নিই। পরে সুকৌশলে তাকে দিয়ে যোগাযোগের মাধ্যমে মিয়ানমার থেকে অপহৃত ভিকটিমকে গতকাল বাংলাদেশে আনার ব্যবস্থা করি। ভিকটিমকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। আসামিকে রিমান্ড শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।

পাঠকের মতামত

 

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীতকরণের উদ্যোগে প্রশাসনিক প্রক্রিয়া শুরু

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার লক্ষ্যে প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

রোহিঙ্গা খাদ্য কর্মসূচিতে ডব্লিউএফপির চোখ ফাঁকি দিয়ে ‘মাঈশা এন্টারপ্রাইজ’ এর হরিলুট!

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে আশ্রিত প্রায় ১২ লাখ রোহিঙ্গাকে জেনারেল ফুড এসিস্ট্যান্ট (জিএফএ) কার্যক্রমের আওতায় মানবিক ...