প্রকাশিত: ০৫/১০/২০২১ ১:৪৭ পিএম , আপডেট: ০৬/১০/২০২১ ১০:০৮ পিএম

মুহাম্মদ গিয়াস উদ্দিন, পেকুয়া::
বাংলাদেশ সেনাবাহিনী নিয়ন্ত্রিত ও পরিচালিত চট্টগ্রাম ক্যান্টমেন্ট পাবলিক কলেজের চলতি শিক্ষাবর্ষের লিডার নির্বাচন সম্প্রতি অনুষ্টিত হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে কলেজ প্রাঙ্গনে আয়োজিত অনুষ্টানে প্রধান অথিতি ছিলেন প্রতিষ্টানের অধ্যক্ষ কর্ণেল মুজিবুল হক সিকদার। চলতি শিক্ষাবর্ষে নির্বাচিত লিডারদের মধ্যে রয়েছে কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার মেধাবী শিক্ষার্থী ফায়িযাহ লীনাত দিয়াহ। সে ওই কলেজের প্রীতিলতা হাউজের সাংস্কৃতিক বিভাগে নেতৃত্বে দিবে। ফায়িযাহ পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের মেহেরানামা গ্রামের হাজী বাড়ির মৌলভী জামাল হোছাইনের নাতনী। ফায়িযাহ’র বাবা বাংলাদেশ সেনাবহিনীতে কর্মরত মেজর শফিকুল ইসলাম এবং মা ফজিলাতুন নেছা রুপসা এর প্রথম সন্তান। ফায়িযাহ চট্টগ্রাম ক্যান্টমেন্ট কলেজের নবম শ্রেণীর ছাত্রী।
উল্লেখ্য যে, বিগত ৬০ বছর ধরে শিক্ষার্থীদের মেধা, শৃঙ্খলা ও শিষ্টাচারম বাচনভঙ্গি উচ্চতর দক্ষতা, মানসিক দক্ষতা এবং নেতৃত্বে দানের ক্ষমতা বিবেচনা করে সার্বিক পারদর্শিতার ভিত্তিতে নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে চট্টগ্রাম ক্যান্টমেন্ট পাবলিক স্কুলে এই লিডার নির্বাচন করা হয়।

পাঠকের মতামত

কক্সবাজারের সাগরে ডুবে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২

কক্সবাজারের রামুর হিমছড়িতে সাগরে গোসল করতে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় আরও ...

কক্সবাজারে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, হাসপাতাল ছেড়ে পালিয়েছে চিকিৎসক-নার্স

কক্সবাজারের কক্স ন্যাশনাল হসপিটালে প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে ভুল চিকিৎসার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর ...

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে প্রতিদিন তৈরি হচ্ছে ১৫ হাজার সাবান

কক্সবাজারের উখিয়ার থাইংখালী রোহিঙ্গা আশ্রয়শিবিরের (ক্যাম্প-২০) একটি কারখানায় প্রতিদিন গড়ে ১৫ হাজার সাবান উৎপাদিত হচ্ছে। ...

ইনানীতে অগ্নিকান্ড : ১০ মরদেহ শনাক্ত হলেও এখনো নিখোঁজ শিক্ষিকা

অন্যদিকে অগ্নিকাণ্ডের পর স্বজনদের দেয়া তথ্য অনুযায়ী রিসোর্টে অবস্থানকারী পর্যটকদের মধ্যে নিখোঁজের তালিকায় ছিলেন মোট ...