প্রকাশিত: ১১/১১/২০২০ ৭:৩০ পিএম

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ হত্যাকাণ্ডে গ্রেপ্তার হওয়া মূল আসামি ওসি প্রদীপ কুমার দাশ কারাগারে আছে কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

আজ বুধবার দুপুরে ঢাকায় এক আলোচনা সভায় এ প্রশ্ন তোলেন তিনি। তবে দুর্নীতির মামলায় কারাবন্দি সিনহা হত্যা মামলার আসামি ওসি প্রদীপ চট্টগ্রাম কারাগারের ডিভিশন ওয়ার্ডেই আছেন বলে সিভয়েসকে নিশ্চিত করেছেন সিনিয়র জেল সুপার।

জাতীয়ে প্রেস ক্লাবে বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলনের উদ্যোগে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এই আলোচনা সভায় গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘মেজর সিনহা (অব.) মারা গেছে, সারা দেশ উত্তাল হলো। ঘটনাস্থলে কে গেলেন? সেনাপ্রধান গেলেন। কে গেলেন? আইজিপি গেলেন। মেজর সিনহা হত্যা হলো, গ্রেপ্তার হলো, সব কিছু হলো- মূল আসামি কি এখন কারাগারে আছে? একটু খোঁজ-খবর নেন, কারাগারে আছে কিনা। হয়ত পরবর্তী তারিখে বোঝা যাবে আদালতে হাজির করতে পারে কিনা কারা কর্তৃপক্ষ। তাহলে আমরা কোথায় আছি? একি দেশের স্বাধীনতা?’

যদিও চট্টগ্রাম কারাগারের ডিভিশন ওয়ার্ডেই কারাবন্দি বরখাস্ত ওসি প্রদীপ আছেন বলে সিভয়েসকে নিশ্চিত করেছেন সিনিয়র জেল সুপার শফিকুল ইসলাম। তিনি এক প্রশ্নের উত্তরে বলেন, ‘এসব বিষয়ে আমি মন্তব্য করবো না। তবে ওসি প্রদীপ কারাগারের ডিবিশন ওয়ার্ডেই আছেন সেটা আপনাকে কনফার্ম করলাম।’ -সিভেয়স

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...