উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৮/০৪/২০২৫ ২:৩৯ পিএম

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের রামু উপজেলার রশিদনগর পানিরছড়া এলাকায় ট্রাক ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মো. জাহেদ (২৯) নামে এক সিএনজি চালক নিহত হয়েছেন।

আজ সোমবার সকাল সাড়ে ৮টার দিকে চট্টগ্রাম-কক্সবাজারের রশিদনগর ইউনিয়নের পানিরছড়া ছড়া এইচ ডি মডেল হাই স্কুলের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত মো. জাহেদ কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালী ইউনিয়নের পূর্ব ভারুয়াখালী এলাকার মনছুর আলমের ছেলে।
রামু তুলাবাগান হাইওয়ে পুলিশের ওসি নাছির উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি জানান, বিপরীত দিক থেকে সিএনজি ও ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে যানবাহন দুটি ছিটকে সড়কের পাশে খাদে পড়ে যায় এবং দুমড়ে মুচড়ে যায সিএনজি অটোরিকশাটি৷ এতে ঘটনাস্থলে সিএনজি চালক মো.জাহেদের মৃত্যু হয়।

ওসি বলেন, ঘটনার খবর পেয়ে আমিসহ হাইওয়ে পুলিশের একটি দল নিহতের মরদেহ উদ্ধার করি৷ এছাড়া দুর্ঘটনা কবলিত যানবাহন দুটি জব্দ করে থানা নিয়ে আসা হয়েছে।

পাঠকের মতামত

১২ কারাগারে জায়গা নেই, ধারণক্ষমতার আড়াই গুণ বন্দিকক্সবাজার কারাগারে ঠাঁই নেই, ৮৩০ আসনের বিপরীতে বন্দি ২,৮৮৫

চট্টগ্রাম বিভাগের ১২টি কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণের বেশি বন্দি থাকায় চরম চাপের মধ্যে রয়েছে কারা কর্তৃপক্ষ। ...

কুরআন হিফজে সাফল্য: টেকনাফে ৩ শিক্ষার্থী পেল সম্মাননা

কক্সবাজারের টেকনাফে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ‘তানযিমুল আফনান টেকনাফ’-এর উদ্যোগে হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের সমাবর্তন ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

উখিয়ায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনারসীমান্তে পাচার ঠেকাতে কঠোর মনিটরিংয়ের নির্দেশ

কক্সবাজার সীমান্তে সার, সিমেন্ট, ভোজ্যতেলসহ নির্মাণসামগ্রী পাচার রোধে কঠোর মনিটরিংয়ের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ...