প্রকাশিত: ০৩/০৭/২০১৯ ১২:৪৭ পিএম

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ায় বাস-সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুই ব্যক্তি নিহত হয়েছেন।

বুধবার ভোর ৫টার দিকে পটিয়ার কমল মুন্সিরহাট জল্লুর দীঘি পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সাতকানিয়া উপজেলার শীলঘাটা গ্রামের মৃত রঞ্জন লাল বড়ুয়ার ছেলে সংঘদাশ বড়ুয়া (৭০) ও একই গ্রামের অমল বড়ুয়ার ছেলে সিএনজিচালিত অটোরিকশার চালক উত্তম বড়ুয়া।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স চট্টগ্রামের সহকারী পরিচালক জসিম উদ্দিন বলেন, ঢাকা থেকে কক্সবাজারগামী শ্যামলী পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব ১৫-১৭৫৩) ও সাতকানিয়া থেকে আসা পটিয়ামুখী একটি নম্বরবিহীন সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশা চালক ও এক যাত্রী নিহত হন।

মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পাঠকের মতামত

নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বাড়াতে উখিয়ায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ...

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...