উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৩/০৯/২০২৪ ৭:২৩ পিএম

চট্টগ্রাম নগরীর মা ও শিশু হাসপাতালে নবজাতক কন্যা সন্তানকে দেখতে এসে গ্রেফতার হলেন বৈষম্যবিরোধী আন্দোলনে চট্টগ্রাম নগরীর মুরাদপুর এলাকায় ছাত্রলীগ-আওয়ামী লীগ কর্মীদের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে কলেজ শিক্ষার্থী ওয়াসিম আকরাম নিহতের মামলায় জয়নাল উদ্দীন জাহেদ।

আজ সোমবার (২৩ সেপ্টেম্বর) সকালে নগরীর ডবলমুরিং এলাকার মা ও শিশু হাসপাতাল থেকে জনতার সহযোগিতায় তাকে গ্রেফতার করে পাঁচলাইশ থানা পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ডিসি (ক্রাইম এন্ড অপারেশন্স) মোঃ রইস উদ্দিন জানান, আমরা জনগণের সহায়তা তাকে গ্রেফতার করেছি মা ও শিশু হাসপাতালের ঐখান থেকে। সে ওয়াসিম হত্যা মামলার ৪৬নং আসামি।

এ বিষয়ে পাঁচলাইশ থানার ওসি মো. সোলায়মান আজাদীকে বলেন, স্থানীয় সূত্রে খবর পেয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। তাকে আদালতে প্রেরণ করা হবে।

মূলত, গত ১৬ জুলাই মুরাদপুর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্রলীগ-আওয়ামী লীগ কর্মীদের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত হন কলেজ শিক্ষার্থী ওয়াসিম আকরাম। ওয়াসিম চট্টগ্রাম কলেজের সমাজবিজ্ঞান বিভাগের তৃতীয়বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার দক্ষিণ মেহেরনামা এলাকার শফিউল আলমের দ্বিতীয় সন্তান। সূত্র আজাদী

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...

রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির অভিযোগ ইউপি চেয়ারম্যানসহ ৩ সদস্যকে সাময়িক বরখাস্ত

রোহিঙ্গাদের বাংলাদেশি পরিচয়ে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে ভুয়া নাগরিক সনদ ও রোহিঙ্গা নন’ মর্মে প্রত্যয়নপত্র ...