উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৭/০৪/২০২৩ ৪:০৯ এএম

চট্টগ্রামে চার হাজার ইয়াবা উদ্ধারের মামলায় মো. সাদেক ওরফে ইলিয়াছ (২৭) নামে এক রোহিঙ্গা নাগরিককে ছয় বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। সেইসঙ্গে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাস বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) চট্টগ্রাম চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক শরীফুল আলম ভুঁঞা এ রায় দেন।

ইলিয়াছ কক্সবাজারের উখিয়ার কুতুপালং শরণার্থী ক্যাম্পের আমগাছ তলা ব্লকের মৃত জাহিদ হোসেনের ছেলে।

আদালতের বেঞ্চ সহকারী মো. ওমর ফুয়াদ রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গ্রেফতারের পর কিছুদিন কারাভোগের পর আসামি জামিনে গিয়ে পলাতক হন। বৃহস্পতিবার তার অনুপস্থিতিতেই রায় ঘোষণা করেন বিচারক।

মামলার নথি সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ১৩ আগস্ট চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানার শাহ আমানত সেতু এলাকায় একটি যাত্রীবাহী বাস থেকে চার হাজার ইয়াবাসহ ইলিয়াছকে গ্রেফতার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো অঞ্চলের তৎকালীন পরিদর্শক তপন কান্তি শর্মা বাদী হয়ে বাকলিয়া থানায় মামলা করেন।

পরে মামলায় অভিযোগপত্র দিলে ২০২২ সালের ৬ জানুয়ারি আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। মামলার বিচারে ছয়জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত রায় দেন।

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...