উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২১/১২/২০২২ ১০:৫২ এএম

চট্টগ্রামের নাজিরহাটে একসঙ্গে ছয় সন্তানের জন্ম দিয়েছেন এক মা। সন্তানদের মধ্যে চারজন ছেলে ও দুইজন মেয়ে শিশু। নবজাতকদের ওজন ছিল ৩৫০ থেকে ৬৫০ গ্রামের মধ্যে।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় নাজিরহাটের একটি বেসরকারি ক্লিনিকে নরমাল ডেলিভারিতে এসব শিশু ভূমিষ্ট হয়। ভূমিষ্টের পর প্রায় দেড় ঘণ্টা বেঁচে ছিল নবজাতকেরা।

প্রসূতির তত্ত্বাবধান করা চিকিৎসক ডা. উম্মে ফাতেমা তুজ জোহরা বলেন, তাসলিমা আকতার নামের ওই নারীর স্বামী দুবাই প্রবাসী। তিনি গর্ভধারণের সাড়ে তিন মাস থেকেই আমাদের তত্ত্বাবধানে ছিলেন। তাকে প্রথমে দেখেই মনে হয়েছিল তার পেটের উচ্চতা বেশি। পরে আল্ট্রাসানোগ্রাম করিয়ে দেখা যায় ছয়টি সন্তান। প্রত্যেকেই মুভমেন্ট করছে এবং অ্যাকটিভ আছে।

তিনি আরও বলেন, গর্ভধারণের সাড়ে ৫ মাসের দিকে জরায়ুর সমস্যা নিয়ে আবার আসেন তাসলিমা। তখন আল্ট্রাসানোগ্রাম করে দেখা যায় সন্তানের পজিশন উল্টাপাল্টা, একেকজন একেক স্থানে। এক্ষেত্রে আমাদের হাতে দুইটি অপশন ছিল। চট্টগ্রাম মেডিকেলে রেফার করা অথবা মাকে বাঁচাতে দ্রুত নরমাল ডেলিভারির ঝুঁকি নেয়া। যেহেতু রোগী আমাদের ওপর আস্থা রেখে অনুরোধ করেছেন; তাই আমরা নরমাল ডেলিভারির সিদ্ধান্ত নিয়ে স্যালাইন পুশ করি। পরে একে একে চারটি ছেলে ও দুইটি কন্যা প্রসব হয়। অপরিণত হওয়ায় তারা জীবিত ছিল দেড় ঘণ্টার মতো। আল্লাহর রহমতে মা সুস্থ আছেন

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...