প্রকাশিত: ২২/০৫/২০১৭ ৩:১৮ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:৪৬ পিএম

উখিয়া নিউজ ডেস্ক::
কর্ণফুলী উপজেলার শিকলবাহা ক্রসিংয়ে পুলিশের বিশেষ অভিযানে দশহাজার ইয়াবা সহ দুইজনকে আটক করেরে ক্রসিং পুলিশ ফাঁড়ি।
আটককৃতরা কক্সবাজার জেলার শ্যামলাপুর এলাকার আবুল বশরের পুত্র মো. জোবায়ের (২৩), কাঠালখালি এলাকার আবদুস সালামের পুত্র মো. মিজান (২৫)।
জানা যায়, রোববার দিবাগত রাত একটার দিকে কক্সবাজার থেকে আসা শ্যামলী পরিবহনে গোপন সংবাদের ভিক্তিতে তল্লাশি চালায় ক্রসিং পুলিশ ফাড়ির অফিসার ইনচার্জ মো. সোহেল। চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালালে সন্দেহজনক হলে তাদের দু’জনের শরীরে তল্লাশি চালালে শরীরের বিভিন্ন স্থান থেকে মোট দশ হাজার পিস ইয়াবা বডি উদ্ধার করা হয়। পরে তাদের ইয়াবাসহ পটিয়া থানায় হস্তান্তর করা হয়।
এব্যাপারে ক্রসিং পুলিশ ফাড়ির ইনচার্জ মো. সোহেল বলেন, গোপন সংবাদ পেয়ে আমরা গভীররাতে ক্রসিং তিন রাস্তার মোড়ে চেকপোস্ট বসিয়ে শ্যামলী পরিবহন থেকে তাদের আটক করা হয়। তাদেরকে পটিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

পাঠকের মতামত

পর্যটন মৌসুমে সেন্টমার্টিনে বিদ্যুতের দাম বাড়ল, বাড়েনি সরবরাহ

পর্যটনের স্বর্গ হিসেবে পরিচিত প্রবালদ্বীপ সেন্টমার্টিনে বিদ্যুতের সংকট দীর্ঘদিনের। ১৯৯১ সালের ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হওয়ার পর ...

টেকনাফে মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষের প্রস্তুতি, সেনাবাহিনীর হস্তক্ষেপে নিয়ন্ত্রণ

কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের মনখালী ও শামলাপুর এলাকার বাসিন্দাদের মধ্যে পূর্ববিরোধ নিয়ে উত্তেজনা ছড়িয়ে ...

সেন্টমার্টিন ভ্রমণ: পর্যটক পরিবহনের অনুমতি পায়নি কোনো জাহাজ

কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে পর্যটক পরিবহনের জন্য রুট পারমিট চেয়ে আবেদন করেছে সাতটি জাহাজ। তবে প্রয়োজনীয় কাগজপত্র ...