উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৮/১২/২০২২ ৯:৫৭ এএম

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় এক হাজার ৬০০ পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার আরকান সড়কের এন মোহাম্মদ প্লাস্টিক ইন্ডাস্ট্রির সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো-কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে আশ্রয় নেওয়া মৃত সোনা মিয়ার ছেলে সৈয়দ আলম (২১) ও নুর মোহাম্মদের ছেলে নুর আলম (১৯)।

বোয়ালখালী থানার উপ-পরিদর্শক (এসআই) আলমগীর হোসেন বাংলা ট্রিবিউনকে জানান, কক্সবাজার থেকে ইয়াবার চালান নিয়ে আসা সৈয়দ আলম ও নুর আলমকে আটক করে তল্লাশি করা হয়। এ সময় তাদের পকেটে পলিথিন মোড়ানো অবস্থায় এক হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। সৈয়দ আলমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নগরীর বাকলিয়া থানায় একটি মামলা রয়েছে।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক জানান, ইয়াবাসহ গ্রেফতার দুই রোহিঙ্গা যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...