ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৬/০৭/২০২৩ ৯:৫৮ পিএম

চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানাধীন জেল রোড এলাকা থেকে চার হাজার ইয়াবাসহ ইব্রাহীম ওরফে মো. শফিক (২৫) নামের এক রোহিঙ্গা নাগরিককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৬ জুলাই) সকাল ৯টার দিকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার শফিক কক্সবাজার জেলার উখিয়া থানাধীন বালুখালী মরাগাছ তলা ১২ নম্বর ক্যাম্পের মোহাম্মদ হোসেনের ছেলে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবীর বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে জেল রোড এলাকায় অভিযান চালিয়ে শফিক নামের এক রোহিঙ্গা নাগরিককে গ্রেফতার করা হয়। এসময় তার শরীর তল্লাশি করে চার হাজার ইয়াবা জব্দ করা হয়।

তার বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। বুধবার দুপুরে তাকে আদালতে পাঠানো হলে মহানগর ম্যাজিস্ট্রেট তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বলে জানান ওসি।

পাঠকের মতামত

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...

তাজমিন হত্যা: অটোচালক সুমনকে ধরতে অভিযান, আটক ২

কুমিল্লার লালমাইয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনের মৃত্যুর ঘটনায় সন্দেহভাজন সিএনজিচালিত অটোরিকশাচালক সুমনকে গ্রেপ্তারে অভিযান ...