ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৬/০৮/২০২৩ ৭:১৯ এএম

চট্টগ্রামে এক হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৫ আগস্ট) বিকেল পৌনে ৪টার দিকে মহানগরীর কোতোয়ালি থানার মেরিনার্স সড়কের চামড়ার গুদাম সন্দ্বীপ ঘাট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- কক্সবাজারের টেকনাফ থানার সাবরং ডেইলপাড়া গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে মো. শফিউল্যাহ (৩৫) এবং রাজারছড়া পূর্ব করাচিপাড়া গ্রামের আবদুল করিমের ছেলে ইমাম হোসেন (২৮)।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবীর বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে এক হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। শনিবার (২৬ আগস্ট) সকালে তাদের আদালতে হাজির করা হবে বলেও জানান ওসি জাহিদুল কবীর ।

পাঠকের মতামত

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...

তাজমিন হত্যা: অটোচালক সুমনকে ধরতে অভিযান, আটক ২

কুমিল্লার লালমাইয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনের মৃত্যুর ঘটনায় সন্দেহভাজন সিএনজিচালিত অটোরিকশাচালক সুমনকে গ্রেপ্তারে অভিযান ...