প্রকাশিত: ২৪/০১/২০২২ ৯:৫৮ এএম

কক্সবাজারের চকরিয়ায় মো. বদন হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হয়েছেন ৫ পুলিশ সদস্য।

আহত অবস্থায় তাদের দ্রুত উদ্ধার করে চকরিয়া উজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অভিযান চালিয়ে মোহাম্মদ সাগর (২৮) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২৩ জানুয়ারি) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসমান গনি।

রোববার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে বদরখালী ইউনিয়নের ঠুটিয়াখালী গ্রামে এ ঘটনা ঘটে। গ্রেপ্তার সাগর ওই এলাকার মোহাম্মদ আব্দুল জলিলের ছেলে।

ওসি ওসমান গণি বলেন, ‘মো. বদন হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযানে গেলে আসামিরা দা ও লাঠি নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। এসময় দায়ের কোপ ও লাঠির আঘাতে ২ জন এসআই ও ৩ জন কনস্টেবলসহ মোট ৫ পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। তাদের দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল থেকে সাগর নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে।’

উল্লেখ্য, এদিন দুপুরে জমি সংক্রান্ত সালিশে অংশ নিতে খুনের শিকার হয়েছেন মো. বদন (৪০) নামের এক ব্যক্তি। তিনি ইউনিয়নের ঠুটিয়াপাড়া গ্রামের মৃত আবদুস সালামের ছেলে। এই ঘটনায় আরো ৪ জন আহত হয়েছেন। তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...