প্রকাশিত: ০৬/০৪/২০২২ ৩:৪৯ এএম

শাহেদ মিজান:
প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ৩৫ লাখ টাকা অনুদান পাচ্ছে চকরিয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ৬ ভাইয়ের পরিবার।

মঙ্গলবার (৫ এপ্রিল) এই পরিবারের জন্য ৩৫ লাখ টাকা অনুদান ঘোষণা করেছেন প্রধামমন্ত্রী।

চকরিয়ার ডুলাহাজারা ইউপি চেয়ারম্যান হাসানুল ইসলাম আদর এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এক দুর্ঘটনায় ছয় ভাই নিহত হওয়ায় পরিবারটি নিঃস্ব হয়ে গেছে। তাই অনুদান দেয়ার জন্য প্রধানমন্ত্রী বরাবর আমি আবেদন করছিলাম। চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য জাফর আলমের সুপারিশে আবেদনটি আমলে নিয়ে পরিবারটির জন্য ৩৫ লাখ টাকা অনুদান দেয়ার ঘোষণা দিয়েছে প্রধানমন্ত্রী।

চেয়ারম্যান হাসানুল ইসলাম আদর জানান, আনুষ্ঠানিকভাবে অনুদান ঘোষণার পর চেক বুঝে নিতে তাকে ঢাকায় ডেকেছেন প্রধানমন্ত্রী। চেক বুঝে নিতে মঙ্গলবার (৫ এপ্রিল) রাতে ঢাকায় রওনা হয়েছেন তিনি। চেক নিয়ে এসে আনুষ্ঠানিকভাবে তা নিহতদের পরিবারকে হস্তান্তর করবেন।

গত ৮ ফেব্রুয়ারি ভোরে পিতার শ্রাদ্ধ দিয়ে বাড়ি ফেরার পথে চকরিয়ায় ডুলাহাজারায় পিকআপ ভ্যানের ধাক্কায় ঘটনাস্থলে একসাথে পাঁচভাই মারা যায়। তারা হলেন অনুপম শীল, নিরুপম শীল, দীপক সুশীল, চম্পক সুশীল ও স্মরণ সুশীল। একই দুর্ঘটনায় আহত হন আরেক ভাই রক্তিম সুশীলের। ওই দিনই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ১৪দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে ২৪ ফেব্রুয়ারি রক্তিম সুশীলও মারা যায়

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...