উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২১/১২/২০২৪ ৩:২৬ পিএম

কক্সবাজারের চকরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়াম্যান ও আওয়ামী লীগ নেতা ফজলুল করিম সাঈদী গ্রেপ্তার হয়েছেন।

একটি প্রাইভেট গাড়ি যোগে চট্টগ্রাম থেকে ঢাকায় যাওয়ার পথে ফেনীর মহিপাল এলাকা থেকে র্যাবের একটি দল তাকে আটক করেন গতকাল শুক্রবার সন্ধ্যার দিকে।

এর পর তাকে রাতেই কক্সবাজার নিয়ে আসার পর আজ শনিবার দুপুরে সাঈদীকে চকরিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অরূপ কুমার চৌধুরী জানান- র্যাব কর্তৃক গ্রেপ্তারের পর চকরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফজলুল করিম সাঈদীকে থানায় সোপর্দ করা হয়। এর পর তাকে গ্রেপ্তার দেখানো হয় তিনটি মামলায়।

পুলিশ পরিদর্শক (তদন্ত) আরও জানান- এসব মামলায় সাঈদী এজাহারনামীয় আসামি এবং ৫ আগস্ট পরবর্তী এসব মামলা রুজু হয় থানায়। তন্মধ্যে একটি হত্যা মামলা, একটি হত্যা চেষ্টাসহ হামলা-লুটপাট ও বিশেষ ক্ষমতা আইনে রুজু হওয়া মামলা। এসব মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে উপজেলা জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে সোপর্দ করা হয়েছে।

পাঠকের মতামত

 

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীতকরণের উদ্যোগে প্রশাসনিক প্রক্রিয়া শুরু

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার লক্ষ্যে প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...