উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৭/০৮/২০২৩ ৫:২৮ পিএম , আপডেট: ১৭/০৮/২০২৩ ৫:৩১ পিএম

কক্সবাজারের চকরিয়ায় কর্মরত এবং অতি পরিচিত সাংবাদিকমুখ যথাক্রমে আবদুল মজিদ (দৈনিক মানবকন্ঠ ও স্থানীয় দৈনিক ইনানী) ওমর আলী (দৈনিক নয়াদিগন্ত ও দৈনিক বাঁকখালী), ইকবাল ফারুক (দৈনিক আলোকিত বাংলাদেশ ও দৈনিক পূর্বদেশ) এবং এ কেএম বেলাল উদ্দিনকে (ডেইলী মুসলিম টাইমস ও দৈনিক কক্সবাজার সংবাদ) আল্লামা সাঈদীর গায়েবানা জানাজা শেষে সৃষ্ট নিন্দনীয় ঘটনার মামলায় আসামী করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার- জেইউসি (রেজি নং চট্টো ২৫৭৫) এর সভাপতি অ্যাডভোকেট জি এ এম আশেক উল্লাহ, সহ-সভাপতি এম আর মাহবুব, সাধারণ সম্পাদক মোস্তফা সরওয়ার, যুগ্ম সম্পাদক সরওয়ার সাঈদ ও কোষাধ্যক্ষ ছৈয়দ আলম।

এক যুক্ত বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, চকরিয়ায় কারা ঘটনা ঘটিয়েছে তা ইতোমধ্যেই পত্রপত্রিকায় প্রকাশিত সংবাদে পরিষ্কার হয়েছে। এমতাবস্থায় উল্লেখিত চার জন সাংবাদিককে মামলায় জড়িত করায় পুলিশের ভুমিকা নিয়ে ব্যাপক প্রশ্ন সৃষ্টি হয়েছে। নেতৃবৃন্দ মনে করেন-সাংবাদিকদের মামলায় জ়ড়িয়ে দেয়া কোন মহলের ইশারা ও প্রতিহিংসা থেকে হতে পারে। চকরিয়ায় প্রেস-পুলিশ-প্রশাসন সম্পর্ক বরাবরই সুন্দরের মানদণ্ডে বিদ্যমান। নেতৃবৃন্দ এই পরিবেশ বজায় রাখতে অবিলম্বে এই চার সাংবাদিককে মামলা থেকে অব্যাহতি দিতে জোর দাবি জানান।
সুত্র: আলোকিত বাংলাদেশ

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...

রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির অভিযোগ ইউপি চেয়ারম্যানসহ ৩ সদস্যকে সাময়িক বরখাস্ত

রোহিঙ্গাদের বাংলাদেশি পরিচয়ে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে ভুয়া নাগরিক সনদ ও রোহিঙ্গা নন’ মর্মে প্রত্যয়নপত্র ...