ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৪/১১/২০২৩ ২:৫১ পিএম , আপডেট: ২৪/১১/২০২৩ ২:৫২ পিএম

জাতীয় নির্বাচনকে ঘিরে নাশকতামূলক পরিকল্পনা করার অভিযোগে চকবাজার এলাকা থেকে জামাত-শিবিরের ১১ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২২ নভেম্বর) চকবাজার ফুলতলা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হলেও বিষয়টি বৃহস্পতিবার নিশ্চিত করে কোতোয়ালী থানা।

গ্রেপ্তাররা হলেন আল আমিন (১৯), আরাফাত চৌধুরী শিবলু (২২), মিজানুর রহমান (২৫), মো. তানভীর (১৯), সাইফুল ইসলাম (২৩), মো.আব্দুল মজিদ (১৯), মো. আম্মার (২৩), মাহমুদুল হাসান আল বাকি (২১), আমিনুর রেজা শওকত (২০), ইয়াসিন পারভেজ (২৩) ও মো. ওমর (৬৫)।

জানা গেছে, গত ১২ অক্টোবর নিউ মার্কেট এলাকায় হঠাৎ মিছিল নিয়ে বের হয়ে সরকারবিরোধী উস্কানিমূলক স্লোগান দিতে থাকে। এ সময় জামায়াত -শিবিরের নেতাকর্মীরা ইট-পাটকেল নিক্ষেপ ও যানবাহনে ভাঙচুর চালায়। এ ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

এ মামলা তদন্ত করতে গিয়ে ঘটনার সঙ্গে জড়িত অন্যদের নাম উঠে আসে। পরে বুধবার রাতে চকবাজার এলাকা থেকে ১১ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ।

এ বিষয়ে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম ওবায়েদুল হক বলেন, ‘বুধবার রাতে চকবাজারের ফুলতলা এলাকায় থেকে নির্বাচনকে ঘিরে নাশকতামূলক পরিকল্পনা করার অভিযোগে জামায়াত-শিবিরের ১১ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

পাঠকের মতামত

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...

তাজমিন হত্যা: অটোচালক সুমনকে ধরতে অভিযান, আটক ২

কুমিল্লার লালমাইয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনের মৃত্যুর ঘটনায় সন্দেহভাজন সিএনজিচালিত অটোরিকশাচালক সুমনকে গ্রেপ্তারে অভিযান ...