উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৪/১০/২০২২ ৭:৩২ পিএম

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের পরিস্থিতি পর্যবেক্ষণ এবং জানমালের ক্ষয়ক্ষতি কমাতে সরকারি কর্মকর্তাদের সার্বক্ষণিক প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (২৪ অক্টোবর) গণমাধ্যমকে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ইতোমধ্যে ‘দুর্যোগ ব্যবস্থাপনা সমন্বয় ও ত্রাণ মনিটরিং সেল’ নামে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মনিটরিং সেল খোলা হয়েছে।

ইহসানুল করিম বলেন, মাঠপর্যায় থেকেও তথ্য নিচ্ছেন প্রধানমন্ত্রী। তিনি বিভিন্ন মন্ত্রণালয়, অধিদপ্তর ও দপ্তরকে সার্বক্ষণিক বিভিন্ন ধরনের দিকনির্দেশনা দিচ্ছেন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘দুর্যোগ ব্যবস্থাপনা সমন্বয় ও ত্রাণ মনিটরিং সেলের’ হটলাইন নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে। নম্বরগুলো হলো ০১৭৬৯-০১০৯৮৬, ০২-৫৫০২৯৫৫০ ও ০২-৫৮১৫৩০২২। ফ্যাক্স নম্বর ০২-৯১০২৪৬৯।

পাঠকের মতামত

রোহিঙ্গা প্রত্যাবাসনে কানাডার সহযোগিতা চান প্রধানমন্ত্রী

বাংলাদেশ ও কানাডার দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ এবং কৌশলগত অংশীদারত্বের নতুন সম্ভাবনা নিয়ে ...

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ থেকে রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ...

স্বরাষ্ট্রমন্ত্রীরোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকায় দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ি এলাকায় অপহরণসহ বিভিন্ন অপরাধ ঠেকাতে দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ...

রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে, এর সমাপ্তিও হতে হবে সেখানেই: প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে, তাই এর সমাধানও সেখানেই হতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক ...