প্রকাশিত: ০৩/০৮/২০২০ ৪:৩০ পিএম

নিষেধাজ্ঞা উপেক্ষা করে দেশের বিভিন্ন পর্যটন কেন্দ্রে ভিড় করছেন দর্শনার্থীরা। ঈদের ছুটিতে প্রশাসনের কড়াকড়ি না থাকায় স্বাস্থ্যবিধিও মানতে দেখা যায়নি পর্যটকদের।
করোনা মহামারিতে দেশের সব পর্যটন কেন্দ্র বন্ধ থাকলেও, ঈদের ছুটিতে নিষেধাজ্ঞায় শিথিলতা। এ সুযোগে পর্যটকসহ স্থানীয় দর্শনার্থীরা ভিড় করছেন কক্সবাজার সমুদ্র সৈকতে। দীর্ঘদিন পর সৈকত ফিরেছে চিরচেনা রূপে।

বেশিরভাগ পর্যটকই মানছেন না স্বাস্থ্যবিধি। তবে স্বাস্থ্যবিধি মানার অনুরোধ জানিয়ে সৈকতের প্রতিটি পয়েন্টে মাইকিং করছে ট্যুরিস্ট পুলিশ।

পাহাড় ও স্বচ্ছ জলের মিতালি দেখতে জাফলং, মায়াবী ঝর্ণা, লালাখাল, পাংথুমাই, লোভাছড়াসহ সিলেটের বিভিন্ন পর্যটন কেন্দ্রে পর্যটকদের উপচে পড়া ভিড়। প্রকৃতির অপরূপ সৌন্দর্যে মন জুড়াতে নিষেধাজ্ঞা উপেক্ষা করে বের হয়েছেন তারা।

হাওরের নৈসর্গিক রূপ দেখতে কিশোরগঞ্জের নিকলী বেড়িবাঁধ, বালিখোলা ও ইটনা-মিঠামইন-অষ্টগ্রামের নবনির্মিত সড়কে ভিড় করছেন পর্যটকরা। তবে বেশিরভাগ মানুষের মধ্যেই নেই স্বাস্থ্যবিধি মানার প্রবণতা।

পাঠকের মতামত

কক্সবাজারে পোষা বিড়ালকে পিটিয়ে ‘হত্যা’, বিচার চেয়ে থানায় মালিক

নিজের সন্তানের মতো লালন-পালন করা পোষা বিড়ালকে নির্মমভাবে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক প্রতিবেশীর বিরুদ্ধে। ...

‘মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে কাজ করছে যুক্তরাজ্য’

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদে মর্যাদার সঙ্গে ও স্বেচ্ছায় নিজ দেশে ...

স্ত্রীকে দোতলা থেকে ফেলে দিয়ে নিজেও লাফ, ইনানী থেকে বেঁচে ফেরা মাসুদের বর্ণনা

কক্সবাজারের উখিয়ায় পাটুয়ার টেক সৈকতে কাঠের ‘টুপটুপ রিসোর্টে’ ভয়াবহ অগ্নিকাণ্ডের হৃদয়বিদারক ঘটনায় একই পরিবারের ছয় ...

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: নাসরিনের শিক্ষক হওয়ার স্বপ্ন অধরাই থেকে গেল

কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ব্যক্তিদের একজন সাভারের ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষিকা নাসরিন ...