প্রকাশিত: ৩১/০৩/২০২২ ৭:৪৫ এএম

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানার চৌবিলা পশ্চিমপাড়া গ্রামে নিজের ৩ মাস বয়সী শিশুসন্তানকে আছড়ে মারার অভিযোগ উঠেছে বাবা রঞ্জু মিয়ার বিরুদ্ধে। বুধবার (৩০ মার্চ) দুপুরে এ ঘটনা ঘটে। নিহত শিশুর নাম রাইসা।

পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় ৩ বছর পুর্বে সলঙ্গা থানার চৌবিলা পশ্চিমপাড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে রঞ্জু মিয়ার সাথে পার্শ্ববর্তী ভয়নগর গ্রামের নজরুল ইসলামের মেয়ে জান্নাতি খাতুনের বিয়ে হয়। বিয়ে পরবর্তী সময়ে রঞ্জু মিয়ার বার বার যৌতুকের জন্য চাপ দেওয়া ও অতিরিক্ত মাদক সেবন ফলে স্বামী স্ত্রীর মধ্যে কলহের সৃষ্টি হয়।

একপর্যায় গর্ভবতী থাকা অবস্থায় জান্নাতি খাতুন বাবার বাড়ি চলে যায় এবং একটি কন্য সন্তান প্রসব করেন। গত মঙ্গলবার রাতে উভয় পরিবারের মধ্যে আলোচনা করে স্ত্রী জান্নাতিকে শিশু সন্তানসহ রঞ্জু তার নিজ বাড়িতে নিয়ে আসে।

বুধবার (৩০ মার্চ) দুপুরে শিশু সন্তানকে ঘরে ঘুমিয়ে রেখে জান্নাতি খাতুন গোসল করতে যায়। এ সুযোগে রঞ্জু মিয়া শিশু রাইসাকে কোলে তুলে নিয়ে মাটিতে আছাড় দিয়ে পা দ্বারা লাথি মারে। এতে ঘটনাস্থালেই শিশু রাইসার মৃত্যু হয়। শিশু রাইসার মৃত্যুর পর থেকেই বাবা রঞ্জু মিয়া পলাতক রয়েছে। ঘটনার সাথে জড়িত থাকা সন্দেহে এলাকাবাসী রাইসার দাদা,দাদী ও ফুফুকে আটক করে সলঙ্গা থানা পুলিশকে খবর দেয়।

সলঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, শিশুটির লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করা হয়েছে এবং এব্যাপারে থানায় মামলা হয়েছে

পাঠকের মতামত

অক্টোবরের মধ্যে চালু হবে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর: বিমানমন্ত্রী

অক্টোবরে মধ্যে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর চালু হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম ...

২৬-২৮ আগস্ট রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবে মার্কিন প্রতিনিধিদল

কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শনে আসছে মার্কিন কংগ্রেসের কর্মকর্তা পর্যায়ের একটি প্রতিনিধিদল। আগামী ২৬-২৮ আগস্ট ...
Single Page Footer