নুর মোহাম্মদ সিকদার, নাইক্ষ্যংছড়ি
প্রকাশিত: ১৮/১২/২০২২ ৭:০৪ এএম

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থানা’ধীন ঘুমধুম তদন্ত কেন্দ্র পুলিশের একটি বিশেষ অভিযানে বিদেশি সিগারেট সহ ২পাচারকারীকে আটক করেছে পুলিশ। এ সময় পাচারকাজে ব্যবহৃত একটি নোহা গাড়ি জব্দ করা হয় যাহার নং চট্রমেট্রো চ (১১-৮৬২০)।

শনিবার (১৭ ডিসেম্বর )সকাল সাড়ে ১১টার ঘুমধুম ৪নং ওয়ার্ডের টিভি টাওয়ার সংলগ্ন এলাকায় ঘুমধুম তদন্ত কেন্দ্রের ইনচার্জ(ইন্সপেক্টর) সোহাগ রানার নির্দেশনায় এসআই আল-আমিন’র নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের অভিযান পরিচালনা করে সন্দেহাতীত উক্ত নোহা গাড়ি তল্লাশি করে ৩৫০০ প্যাকেট বিদেশি সিগারেটসহ দুই যুবককে আটক করতে সক্ষম হয় পুলিশ।

আটককৃত ব্যক্তি চটগ্রাম জেলা সাতকানিয়া থানা’র দারিয়ার দিঘি এলাকার সাব্বির আহমদ এর ছেলে মো: রফিক (১৮) এবং কক্সবাজার জেলা টেকনাফ থানা’র হোয়াইক্ষ্যং এলাকার ছেনু মিয়ার ছেলে মো: ফয়সাল ১৯।

এ প্রসঙ্গে: ঘুমধুম তদন্ত কেন্দ্রের ইনচার্জ(ইন্সপেক্টর) সোহাগ রানা এ প্রতিবেদককে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বিদেশী সিগারেট সহ ২ যুবককে আটক পূর্বক পাচার কাজে ব‌্যবহারিত একটি নোহা গাড়ি জব্ধ করাহয়।

নাইক্ষ্যংছড়ি থানা’র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টানটু সাহা জানান, মাদক বিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে চালানো অভিযানে এসব সিগেরেট উদ্ধার করা হয়। আটককৃত রফিক এবং ফয়সাল এর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে। মাদকবিরোধী সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...

রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির অভিযোগ ইউপি চেয়ারম্যানসহ ৩ সদস্যকে সাময়িক বরখাস্ত

রোহিঙ্গাদের বাংলাদেশি পরিচয়ে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে ভুয়া নাগরিক সনদ ও রোহিঙ্গা নন’ মর্মে প্রত্যয়নপত্র ...