প্রকাশিত: ২৮/০৩/২০২২ ২:৩২ পিএম , আপডেট: ২৮/০৩/২০২২ ২:৩৩ পিএম

এইচ.কে রফিক উদ্দিনঃ
বান্দরবান জেলার নাইক্ষংছড়ি থানার ঘুমধুম তদন্ত কেন্দ্রের বিশেষ অভিযানে ১টি অটোরিকশা জব্দ ও দুই যুবককে আটক করেছে পুলিশ।এসময় তল্লাশি করে ৮ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

রবিবার(২৭ মার্চ)সন্ধ্যায় পুলিশ পরিদর্শক সোহাগ রানা ইনচার্জ ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের নেতৃত্বে এস আই মোঃ বাবুল ও এস আই মোঃ আল আমিন ও সঙ্গীয় ফোর্সসহ ঘুমধুম ইউপিস্থ টিভি টাওয়ারের সামনে ইয়াহিয়া গার্ডেন’র প্রবেশমুখে সড়কের উপরে গোপন সংবাদের ভিত্তিতে সিএনজি (যাহার রেজিঃ নং কক্সবাজার থ ১১-৪১১৮) তল্লাশি করে সিএনজির ভিতরে বিশেষভাবে লুকায়িত অবস্থায় প্রায় ৮০০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এই সময় সিএনজির ড্রাইভার কচ্ছপিয়া এলাকার নুরুল ইসলামের ছেলে আনোয়ারুল ইসলাম (৩২) বাহারছড়া এলাকার মোজাহের মিয়ার ছেলে নুরুল হুদা(৩৬) উভয় থানা টেকনাফ,জেলা কক্সবাজারকে সিএনজি সহ আটক করা হয়।

এদিকে,নাইক্ষংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) নান্টু সাহা বলেন,তাদের বিরুদ্ধে মাদক আইন ধারা মতে মামলা রুজু করা হয়েছে।

পাঠকের মতামত

ইনানীতে লাইসেন্স ছাড়াই চলছে অধিকাংশ হোটেল-রেস্টুরেন্ট, অগ্নিঝুঁকিতে পর্যটকরা

কক্সবাজারের উখিয়ার ইনানী ও পাটুয়ারটেক এলাকায় অধিকাংশ হোটেল, রেস্টুরেন্ট ও রিসোর্ট প্রয়োজনীয় লাইসেন্স ও অগ্নিনিরাপত্তা ...

উখিয়ার শ্মশানভূমি নিয়ে বিতর্কসরকারি রেকর্ড ও আদালতের নথি সামনে এনে পরিচালনা পরিষদের বক্তব্য

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর ও জমির মালিকানা নিয়ে দীর্ঘদিনের বিরোধের ...

চলে গেলেন ঢাবি-জবি-ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ পরিবারের ৬ জন

কক্সবাজারের উখিয়ার ইনানীতে একটি রিসোর্টে অগ্নিকাণ্ডে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চীনা ভাষা ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী নাফিজ ...