প্রকাশিত: ১৮/০৮/২০১৭ ৯:৫৫ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ২:৫৬ পিএম

আজিজুল হক::
নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে দিনব্যাপী আনন্দ ভ্রমণ ও মধ্যান্নভোজ সম্পন্ন হয়েছে। ১৮ আগষ্ট শূক্রবার পবিত্র জুমার নামাজের পর ঘুমধুম ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র নেতাকর্মী, কলেজ, স্কুল সহ বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা ঘুমধুম থেকে কক্সবাজার, ইনানী, হিমছড়ি ভ্রমণ শেষে বিকেলে এক সংক্ষিপ্ত আলোচনা সভা ঘুমধুম বেতবুনিয়া বাজার চত্বরে অনুষ্ঠিত হয়। উক্ত কর্মসূচী গুলোর মধ্যে দুপুরের মধ্যান্নভোজ, সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রীতি ফুটবল ম্যাচ, সাতার প্রতিযোগীতা ও সর্বশেষ মনোমুগ্ধকর র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। ঘুমধুম ইউনিয়ন যুবদলের সভাপতি মুজিবুল হক, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সফল সভাপতি সিরাজুল ইসলাম জিয়া, ঘুমধুম ইউনিয়ন ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী জমির উদ্দিন সিকদার ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা আবদুল হাকিমের নেতৃত্বে প্রায় ৫ শতাধিক নেতাকর্মী উক্ত ভ্রমণ অংশগ্রহণ করেন। অন্যান্যদের মধ্যে ছিলেন, ঘুমধুম ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র নেতৃবৃন্দ যথাক্রমে আবদুল্লাহ, জাফর আলম, শহিদুল ইসলাম, খাইরুল আমিন, মোহাম্মদ কায়সার, রাসেল, শাহ জালাল, ফরিদ আলম প্রমূখ।

পাঠকের মতামত

টেকনাফে জনতার বিক্ষোভের মুখে গণশুনানি পন্ড; কর্মকর্তা ও রাজনৈতিক নেতা অবরুদ্ধ!

“ইউনিয়ন বিভক্তি হলে আমরণ অনশন করবো” “বর্গকিলোমিটারের অজুহাতে ইউনিয়ন বিভক্তি চাই না” “ইউনিয়ন বিভক্তি হলে ...

কক্সবাজারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা গাইডলাইন অনুমোদন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা (এলএসবিই) বাস্তবায়নের লক্ষ্যে গাইডলাইন উপস্থাপন ও অনুমোদনবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ...

ইয়াবা কারবার, অপহরণ ও আধিপত্য বিস্তারে রক্তক্ষয়ী সংঘর্ষে আতঙ্কে উখিয়া-টেকনাফ

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সংঘবদ্ধ অপরাধ, সশস্ত্র তৎপরতা ও অপহরণ বেড়ে যাওয়ায় স্থানীয়দের ...

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...
Single Page Footer