প্রকাশিত: ২৮/০৮/২০২১ ৭:১০ পিএম

শ.ম.গফুর,উখিয়া::
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র কক্সবাজার ৩৪ ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-র ঘুমধুম বিওপির হাতে ৩ লাখ ২০ হাজার পিস ইয়াবা সহ এক পাচারকারী আটক হয়েছে।এসময় ইয়াবা বহন কাজে ব্যবহ্নত একটি সিএনজি জব্দ করেছে।
২৮ আগস্ট ভোর সকাল ৫ টার দিকে বাংলাদেশ
– মিয়ানমার মৈত্রী সড়কের প্রবেশমুখে এ অভিযান পরিচালনা করে ৩৪ বিজিবি’র ঘুমধুম বিওপির একটি অভিযানিক দল।

বিজিবি সুত্র জানায়,মিয়ানমার থেকে ঘুমধুমের নয়া পাড়া হয়ে একটি ইয়াবার চালান আসার গোপন সুত্রে খবর পেয়ে বিজিবি সদস্যরা ফাঁদ পেতে থেকে কাস্টমস মোড় এলাকা থেকে কুতুপালং গামী একটি সিএনজি তল্লাশীর জন্য থামায়।চালকের স্বীকারোক্তিমতে সিএনজি গাড়ীর ভিতর অভিনব কায়দায় লুকায়িত ৩ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।যার মূল্য ৯ কোটি ৬০ লাখ টাকা।

এসময় পাচারকারী ও সিএনজি চালক সাঈদী আলম(৪৫) কে আটক করা হয়।সে বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের হেডম্যান পাড়ার মৃত ওয়ারেত আলীর ছেলে।

এ ব্যাপারে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে সত্যতা নিশ্চিত করেছেন কক্সবাজারস্থ ৩৪ বিজিবি’র অধিনায়ক লেঃকর্ণেল আলী হায়দার আহমেদ।

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...

রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির অভিযোগ ইউপি চেয়ারম্যানসহ ৩ সদস্যকে সাময়িক বরখাস্ত

রোহিঙ্গাদের বাংলাদেশি পরিচয়ে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে ভুয়া নাগরিক সনদ ও রোহিঙ্গা নন’ মর্মে প্রত্যয়নপত্র ...