প্রকাশিত: ০৬/০১/২০১৯ ৭:৫৪ এএম , আপডেট: ০৬/০১/২০১৯ ৯:১৮ এএম


নিজস্ব প্রতিবেদকঃ নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে জোরপুর্বক মালকানাধীন বাগানের গাছ কর্তন করা হয়েছে বলে অভিযোগ পাওয়া যায়।

সরেজমিনে দেখা যায়- সাবেক নাইক্ষ্যংছড়ি উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল অাবছারের মালিকানাধীন ঘুমধুম ছিকনছড়ির তুমব্রু মৌজার ২৪২ নং খতিয়ানের সৃজিত প্রায় ১০ হাজার অাকাশমনি গাছ কেটে নিয়ে গেছে দূর্বৃত্তরা।

বাগানে পাহারাদার থাকা সত্বেও জোরপুর্বক গত ১ জানুয়ারী রাতের অাধারে গাছগুলো কেটেছেন বলে অভিযোগ রয়েছে। উক্ত গাছগুলোর বাজার মুল্য প্রায় ৫০ লক্ষ টাকা।

এ ব্যাপারে এলাকার গন্যমান্যব্যক্তিবর্গ গাছ গুলো কাটতে নিষেধ করলেও অমান্য করে তুমব্রু পশ্চিমকূল গ্রামের অাব্দু রহিমের পুত্র শফিকুল ইসলাম ১০০/১৫০ জন লোক নিয়ে উক্ত গাছগুলো কেটে ফেলেন। বাগানে গিয়ে দেখা যায় দূর্বৃত্তরা গাছ কেটে ওখানে স্থাপনা নির্মান করছে। গাছগুলো কাটতে বাধা দেওয়ায় পাহারাদার নুরুল কবিরকে প্রাণে হত্যার হুমকি দিয়েছে বলে জানা যায়। বাগানের মালিক নুরুল অাবছার দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে প্রতিবেদককে বলেন অামার দীর্ঘদিন ধরে তিলেতিলে গড়ে উঠা বাগানটি তারা নিমিষেই শেষ করে দিল, এসব করে তারা এখনো ক্ষান্ত হয়নি, এখন অামার জায়গা-জমি দখল করতে বিভিন্ন চাল-চাতুরীর অাশ্রয় নিচ্ছে। অামি তাদের বিরুদ্ধে থানায় মৌখিক অভিযোগ করেছি এবং মামলার প্রস্তুতি নিচ্ছি। অভিযুক্ত শফিকুল ইসলামের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে সাংবাদিক পরিচয় পেয়ে তিনি কথা বলতে রাজি হননি।
এ ব্যাপারে ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ ইমন চৌধুরীর কাছে বিষয়টি জনতে চাইলে তিনি বলেন অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

পাঠকের মতামত

ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন না হলে সাংগঠনিক সংকটের আশঙ্কাছাত্রদল ও বিএনপির ত্যাগীদের মূল্যায়নের আহ্বান সাবেক ছাত্রনেতা রাসেল মাহমুদের

কক্সবাজারের উখিয়া কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও হলদিয়া দক্ষিণ ছাত্রদলের সাবেক সভাপতি রাসেল মাহমুদ বাংলাদেশ ...

উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুর চিকিৎসায় অবহেলার অভিযোগ!

 উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালট্যান্ট (শিশু) ডা. মিথিলা কানুনগোর বিরুদ্ধে চিকিৎসায় অবহেলা, অসদাচরণ এবং ...

উখিয়ায় মন্দিরে হামলা: দুই পক্ষের ভিন্ন দাবি, তদন্তে জমি বিরোধের ইঙ্গিত

কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের চেনছড়ি এলাকায় বৌদ্ধ মন্দিরে হামলা, বুদ্ধমূর্তি ভাঙচুর এবং সংখ্যালঘু পরিবারের ...

উখিয়ায় বর্জ্য থেকে হবে সার ও বিদ্যুৎ, নির্মিত হচ্ছে আধুনিক সমন্বিত প্ল্যান্ট

কক্সবাজারের উখিয়া উপজেলার দীর্ঘদিনের বর্জ্য ব্যবস্থাপনা সমস্যা সমাধানে সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা (ইন্টিগ্রেটেড ওয়েস্ট ম্যানেজমেন্ট) প্ল্যান্ট ...

পালংখালী তে যুবদল নেতার ‘মাদক’ সিন্ডিকেট! ৫০ হাজার ইয়াবা ছিনতাই

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের থ্যাংখালী এলাকায় ইউনিয়ন যুবদলের সহ-সাধারণ সম্পাদক রবিউল বশর ডাবলু, তার ...
Single Page Footer