প্রকাশিত: ১১/১০/২০১৯ ৭:৩৬ পিএম , আপডেট: ১১/১০/২০১৯ ৭:৩৬ পিএম

নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে এক যুবলীগ নেতার রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ১০ অক্টোবর রাতের কোন এক সময় তাঁর মৃত্যু হয়েছে বলে ধারণা করছেন পুলিশ। মারা যাওয়া যুবলীগ নেতা মকসুদুর রহমান শিকদার (৪২)বেতবনিয়া বাজার পাড়ার মৃত আবদুর রহমান শিকদারের ছেলে।

সে গত ১০ অক্টোবর রাতের কোন এক সময় ঘুমধুম ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ঘোনার পাড়ার জমাদার পাহাড়ের গাড়ী শ্রমিক সেলিমের বাড়িতে যায়।ওইখানে রাতের সে অসুস্থ্য হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে বলে স্থানীয় সুত্রে জানা গেছে।যে বাড়িতে মকসুদুর রহমান শিকদারের মৃতদেহ পাওয়া যায় ওই বাড়িতে মদ,গাঁজা,ইয়াবা সেবন হতো বলে প্রতিবেশী লোকজন জানিয়েছেন।

মকসুদুর রহমান শিকদারের মৃত্যুর খবর পেয়ে ঘুমধুম তদন্ত কেন্দ্রের একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার এবং সুরতহাল প্রতিবেদন তৈরী পূর্বক ময়নাতদন্তের জন্য প্রেরণ করেছে। ঘুমধুম তদন্ত কেন্দ্রের ইনচার্জ (ওসি তদন্ত) ইমন কান্তি চৌধুরী এ প্রসঙ্গে বলেছেন লাশের গায়ে কোন ধরণের আঘাতের চিহ্ন নেই।কি কারণে মৃত্যু হয়েছে তদন্ত রিপোর্টের আগে বলা যাচ্ছেনা।

পাঠকের মতামত

নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বাড়াতে উখিয়ায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ...

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...