নুর মোহাম্মদ সিকদার, নাইক্ষ্যংছড়ি
প্রকাশিত: ০২/১০/২০২২ ৪:০৯ পিএম

নাইক্ষ‌্যংছড়ি থানার অধীনস্থ ঘুমধুম তদন্ত কেন্দ্র পুলিশের মাদক বিরুধী অভিযানে ১২০ বোতল বিদেশী মদ সহ নুরুল কবির নামের এক যুবককে আটক করেছে ঘুমধুম তদন্ত কেন্দ্র পুলিশ।

রবিবার (০২ অক্টোবর) সকাল আনুমানিক ১১টা ২০ মিনিটের দিকে বান্দরবান জেলা পুলিশ সুপারের দিক নির্দেশনায়। ঘুমধুম তদন্ত কেন্দ্রের ইনচার্জ (ইন্সপেক্টর) সোহাগ রানার নেতৃত্বে এসআই বাবুলসহ সঙ্গীয় ফোর্সের অভিযানে উখিয়া টিভি টাওয়ার সংলগ্ন ঘুমধুমস্থ ইয়াহিয়া গার্ডেনের প্রবেশ পথে। চেক পোষ্টের মাধ‌্যমে একটি সিএনজি গাড়ি তল্লাসী করলে অভিনব কায়দায় লোকায়িত অবস্থায় ১২০ বোতল বিদেশী মদসহ এক পাচারকারীকে আটক করতে সক্ষম হয় পুলিশ।

এ সময় পাচারকাজে ব‌্যবহারিত একটি সিএনজি (কক্সবাজার-থ-১১-৪৫৬৫) গাড়ি জব্ধ করাহয়।

আটককৃত ব‌্যক্তি উখিয়া উপজেলার কোটবাজার কুলাল পাড়ার আব্দুর হমানের পুত্র নুরুল কবির(১৯)।

বিষয়টি নিশ্চিত করে ঘুমধুম তদন্ত কেন্দ্রের ইনচার্জ (ইন্সপেক্টর) সাহাগ রানা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ১২০ বোতল বিদেশী মদসহ এক যুবককে আটক করাহয় এবং পাচারকাজে ব‌্যবহারিত একটি সিএনজি গাড়ি জব্ধ করাহয়।

তিনি আরো বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের ধারাবাহিক অভিযান অব‌্যাহত থাকবে।

নাইক্ষ‌্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) টানটু সাহা বলেন, আটক ব‌্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় থানায় মামলার প্রক্রিয়া চলমান।

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...