জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের এক্সচেঞ্জ প্রোগ্রামে সুযোগ পেলেন কক্সবাজারের ইয়াশনা
চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের পরিবেশ বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রী ইয়াশনা ইকতার জাপানের অন্যতম মর্যাদাপূর্ণ ...

অাজিজুল হক, সীমান্ত সংবাদদাতা::
নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে বিজিবির অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ- ২ জন মিয়ানমার নাগরিক কে অাটক করেছে। বিজিবি জানায় শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ৩৪ ব্যাটালিয়নের ঘুমধুম বিজিবির হাবিলদার মোতালেব সংগীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে বালুখালী টিভি রিলে সংলগ্ন এলাকা থেকে ১৪৬০ পিস ইয়াবা ট্যাবলেট, ১টি সিম্পুনি মোবাইল, ২টি সিম, নগদ ৭৫০ টাকাসহ মিয়ানমারের মংডু থানার কিয়ারি পাড়ার বাসিন্দা মৃত অাবুল হোছনের ছেলে ইলিয়াছ(৩০), মো কবিরের ছেলে শফি অালম(২২) কে অাটক করে। অাটককৃত ২ মিয়ানমার নাগরিককে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ১৯৯০ সনের মাদক দ্রব্য অাইন (সংশোধিত-২০০৪) ধারায় মামলা করে উখিয়া থানায় সোপার্দ করা হয়েছে বলে জানান। ৩৪ বর্ডার গার্ড ব্যাটালিয়ন তথ্যটি নিশ্চিত করেন।
পাঠকের মতামত