প্রকাশিত: ১৭/১২/২০১৯ ৮:৪৬ পিএম , আপডেট: ১৭/১২/২০১৯ ৯:০৩ পিএম

শফিক আজাদ::
কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)’র আওতাধীন গর্জনবুনিয়া বিওপি’র সদস্যরা সোমবার রাতে মিয়ানমান সীমান্তবর্তী গহীণ অরণ্যে মাদক বিরোধী অভিযান চালিয়ে ২কোটি ১০লাখ টাকা মূল্যের ৭০হাজার পিস ইয়াবাসহ ২জন পাচারকারীকে আটক করেছে।

কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)’র সহকারি পরিচালক মো. ইয়ার হোসেন মঙ্গলবার এক মেইল বার্তায় জানান, নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম গর্জনবুনিয়া বিওপি’র এলাকা দিয়ে বিপুল পরিমাণ বার্মিজ ইয়াবা মিয়ানমার হতে বাংলাদেশে প্রবেশ করতে পারে এমন সংবাদে ভিত্তিতে গর্জনবুনিয়া বিওপি’র নায়েব সুবেদার মোঃ শহিদুল আলম এর নেতৃত্বে ১০ সদস্য বিশিষ্ট একটি টহল দল গর্জনবুনিয়া নামক স্থানে অবস্থান নেয়। এসময় মিয়ানমার হতে ২ জন ব্যক্তি মাথায় লাকড়ী নিয়ে আসতে দেখে তাদেরকে চ্যালেঞ্জ করলে তারা দৌড়ে পালানোর সময় টহল দল তাদেরকে আটক করে। ধৃতরা হলেন- কুতুপালং ক্যাম্পের ডি-ব্লকের বাসিন্দা মোঃ আবদুল হালিমের ছেলর আব্দুস সালাম (১৯), একই ক্যাম্পের মৃত আবদুল খালেকের ছেলে মোঃ পেডাং (১৮)। জব্ধকৃত ইয়াবার আনুমানিক মূল্য ২ কোটি ১০লাখ টাকা। আটককৃত ইয়াবাসহ আসামীদেরকে থানায় সোপর্দ করা হয়েছে বলে তিনি জানিয়েছেন।

পাঠকের মতামত

কক্সবাজারে গণস্বাস্থ্য কেন্দ্রে পরিচালকের স্বেচ্ছাচারিতা, স্থানীয় কর্মী ছাঁটাইয়ের অভিযোগ

কক্সবাজারে বাস্তুচ্যুত রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবায় নিয়োজিত অন্যতম বেসরকারি সংস্থা ‘গণস্বাস্থ্য কেন্দ্র’ (জিকে)-এর ভারপ্রাপ্ত ...

কক্সবাজারে হচ্ছে পর্যটন হাব,আমন্ত্রণ জানানো হচ্ছে বিদেশি বিনিয়োগকারীদের

পৃথিবীর দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্রসৈকত কক্সবাজারকে আন্তর্জাতিক পর্যটন হাবে রূপান্তরের উদ্যোগ শুরু হয়েছে। এ লক্ষ্যে সমন্বিত ...
Single Page Footer