প্রকাশিত: ২৪/০৫/২০১৭ ৬:৩১ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:৩৯ পিএম

অাজিজুল হক, সীমান্ত সংবাদদাতা::
নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নে মসজিদ ভিত্তিক ইমাম, মুয়াজ্জিনদের মাঝে মাহে রমযান উপলক্ষ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। ঘুমধুম ইউনিয়নের সামাজিক কল্যাণ মুলক সেচ্ছাসেবী সংগঠন ”মরহুম আবদুর রহিম চেয়ারম্যান স্মৃতি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ”কর্তৃক প্রদত্ত এসব ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এ উপলক্ষ্যে ২৪মে দুপুর ৩টায় ঘুমধুম উচ্চ বিদ্যালয় কনফারেন্স রুমে বিতরণ অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবীণ আওয়ামীলীগ নেতা জাহেদুল আলম চৌধুরী, ঘুমধুম ইউনিয়ন কৃষকলীগ সভাপতি গোলাম সোবাহান শিকদার, ডাঃ মোঃশাহজাহান, সমাজ সেবক নজির আহমদ খলিফা, ডাঃ শামসুল আলম, সাংবাদিক শ.ম.গফুর, পরিচালক ( মিডিয়া), সংগঠনের সচিব শেখ জামাল, যুগ্ম সাধারণ সম্পাদক সংবাদকর্মী আজিজুল হক রানা, মাও.আবছার, ঘুমধুম ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি জিশানুল হক,ছাত্রলীগ নেতা শাহজালাল বাদল প্রমুখ। এতে ঘুমধুমের প্রত্যন্ত এলাকায় অবস্থিত প্রায় ২০ টি মসজিদ -মাদ্রাসায় দায়িত্ব ও কর্মরত ইমাম – মুয়াজ্জিনদের মাঝে ইফতার সামগ্রী প্রদান করা হয়। প্রসংগতঃ ছোলা, সয়াবিন, পেয়াঁজ, মুড়ি,খেজুর ও অন্যান্য খাদ্য সামগ্রী ইফতারের আওতায় বিতরণ করা হয়। ইফতার বিতরণ শেষে রমযান অাগমনের ফজিলত ও শোকরিয়া কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাও: নুরুল অাবছার।

পাঠকের মতামত

মাদক সম্পৃক্ততার অভিযোগে কক্সবাজারের ৩৯৮জন এপিবিএন সদস্যকে বদলী

মাদক সম্পৃক্ততার অভিযোগে কক্সবাজারে কর্মরত ৩৯৮জন এপিবিএন সদস্যকে একযোগে বদলী করা হয়েছে। বাংলাদেশ পুলিশ আর্মড ...

কক্সবাজার সৈকতে শাওয়ার, চেঞ্জিং রুম ও রাতের আলোর পরিকল্পনা

পর্যটকদের সুযোগ-সুবিধা ও নিরাপত্তা বাড়াতে কক্সবাজার সমুদ্রসৈকতে ফ্রেশ ওয়াটার শাওয়ার, চেঞ্জিং রুম, লকার, ক্যাফে, পর্যটক ...

রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তার তিন সংকট, ব্যাটালিয়ন চায় এপিবিএন

রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তায় জনসংখ্যার ভারসাম্যহীনতা, নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশ এবং মাদক নিয়ন্ত্রণÑ এই তিনটিকে প্রধান ...

রামুতে মিছিলের প্রস্তুতিকালে মোনাফ সিকদার সহ নি’ষি’দ্ধ যুবলীগের দুই নেতা গ্রেপ্তার

কক্সবাজারের রামুতে মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে ...

উখিয়ায়  এজেন্ট ব্যাংক আউটলেট  প্রতারণা মামলায় ঢাকায় গ্রেপ্তার ইউছুপ

কক্সবাজারের উখিয়ায় আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজেন্ট আউটলেটকে কেন্দ্র করে দায়ের করা প্রতারণা ও জালিয়াতির মামলার ...
Single Page Footer