প্রকাশিত: ০৩/১২/২০১৯ ৮:২০ পিএম

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমে অবৈধ ইট ভাটায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়েছে। মঙ্গলবার (৩ডিসেম্বর) বিকালে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও পরিবেশ অধিদপ্তর যৌথভাবে এই অভিযান চালায়। পৃথক দুটি অভিযানে আজুখাইয়া এলাকায় ৭০হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

জানা গেছে, ঘুমধুম ইউনিয়নের আজুখাইয়া এলাকায় একটি ইট ভাটায় জ্বালানী হিসেবে বনের কাঠ পুড়ানোর দায়ে ম্যানেজার মোহাম্মদ করিমের কাছ থেকে ২০হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদিকে একই এলাকায় পাহাড় কেটে মাটি বিক্রির দায়ে জনৈক হুমায়ন কবিরকে ৫০হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন কচি ও বান্দরবান পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট একেএম ছামিউল আলম কুরসি।

অভিযানের সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন কচি এই ধরনের পরিবেশ বিধ্বংসী কাজের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান।সিএসবি২৪

পাঠকের মতামত

নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বাড়াতে উখিয়ায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ...

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...