উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৭/০৩/২০২৩ ৭:৩৪ এএম

নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের ৪টি ইটভাটায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। অভিযানে ৩টি ইটভাটাকে ধ্বংস করে দেয়া হয়। অপর ১টির মালিককে ৩ লাখ জরিমানা করা হয়।

এসব ইটভাটা মালিকরা হলেন ঘুমধুম ইউনিয়ন পরিষদ সদস্য আবুল কালাম, হারেজ সরওয়ার, অনিত্য বড়ুয়া ও মিলন মিস্ত্রি। এসময় হারেজ সরওয়ার থেকে ৩ লাখ টাকা জরিমানা আদায় করে বাকি মালিকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হয়।
বিষয়টি নিশ্চিত করেন পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা ফখরুল ইসলাম।
সোমবার (৬ মার্চ) দিনব্যাপী বান্দরবান জেলা প্রশাসনের সহযোগিতায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বান্দরবানের পরিবেশ অধিদপ্তর এ অভিযান পরিচালনা করেন। অভিযানে নেতৃত্ব দেন- নির্বাহী ম্যাজিস্ট্রেট অরুপ রতন সিংহ।

এসময় র্যািব ১৫ এর লেফটেন্যান্ট কমান্ডার মাহবুর রহমান চৌধুরী, উখিয়ার সিভিল ডিফেন্স’র স্টেশন অফিসার ইমদাদুল হক, বান্দরবান পরিবেশ কর্মকর্তাসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট অরুপ রতন সিংহ জানান, চার ইটভাটায় অভিযান চালিয়ে ৩ লাখ টাকা জরিমানা আদায়সহ কয়েকটির বিরুদ্ধে পরিবেশ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
তিনি আরো বলেন, অভিযানে অবৈধভাবে গড়ে ওঠা ইটভাটার ড্রাম চিমনি ভেঙে দেয়ার পাশাপাশি তৈরিকৃত ইট ধ্বংস করা হয়েছে।
বান্দরবান পরিবেশ অধিদপ্তরের জুনিয়র ক্যামিষ্ট আব্দু সালাম জানান, অবৈধ ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...

রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির অভিযোগ ইউপি চেয়ারম্যানসহ ৩ সদস্যকে সাময়িক বরখাস্ত

রোহিঙ্গাদের বাংলাদেশি পরিচয়ে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে ভুয়া নাগরিক সনদ ও রোহিঙ্গা নন’ মর্মে প্রত্যয়নপত্র ...