উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৩/১১/২০২৩ ১০:৫২ এএম

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমে অবৈধ ২ ইটভাটায় অভিযান চালিয়ে ২ লক্ষ টাকা জরিমানাসহ ১ জনকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। আদালতের বিচারক ও সহকারী কমিশনার (ভূমি) শামসুদ্দিন মো. রেজা এ মোবাইলকোর্ট পরিচালনা করেন গতকাল বৃহস্পতিবার। সকাল ১১ টায় নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের আজুখাইয়া কজঊ ব্রিকফিল্ড ও ৮ নং ওয়ার্ডের রেজুআমতলী ইইগ ব্রিকফিল্ডে মোবাইল কোর্ট পরিচালনা করেন তিনি।

এ সময়ে ইইগ ব্রিকফিল্ডের ম্যানেজার ফারহান উদ্দিন (২১) কে আটক করে আদালত। তার পিতার নাম বেলাল আহাম্মদ সে উখিয়া দরগাহবিল এলাকার বাসিন্দা। আদালত সূত্র জানান, এসব ব্রিকফিল্ডের বৈধ কোন কাগজ–পত্র নেই। এ ছাড়া জ্বালানি কাঠের ব্যবহার এবং হাইকোর্টের আদেশ অমান্য করে ব্রিকফিল্ড চালু রাখার অপরাধে ২ লক্ষ টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের জেল প্রদান করা হয়। এ বিষয়ে সহকারি কমিশনার শামসুদ্দিন মো. রেজা বলেন, অন্যান্য ব্রিকফিল্ডের বিরুদ্ধে ক্রমান্বয়ে পরিবেশ আইনে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, ঘুমধুমে আরো বেশ ক‘টি অবৈধ ইটভাটা রয়েছে।

পাঠকের মতামত

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...

তাজমিন হত্যা: অটোচালক সুমনকে ধরতে অভিযান, আটক ২

কুমিল্লার লালমাইয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনের মৃত্যুর ঘটনায় সন্দেহভাজন সিএনজিচালিত অটোরিকশাচালক সুমনকে গ্রেপ্তারে অভিযান ...