প্রকাশিত: ১৩/০৪/২০২০ ৫:৫৫ পিএম

যারা সামাজিক দূরত্ব বজায় রাখছেন না, তাদের উদ্দেশে র‌্যাবের বিদায়ী মহাপরিচালক (ডিজি) ও নবনিযুক্ত পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমেদ বলেছেন, ‘বর্তমান পরিস্থিতিতে ঘরে থাকবেন না কি কবরে, সিদ্ধান্ত আপনার।’

সোমবার (১৩ এপ্রিল) র‌্যাব থেকে বিদায় নেওয়ার প্রাক্কালে ভিডিও কনফারেন্সে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

বেনজীর আহমেদ বলেন, ‘শারীরিক দূরত্ব বজায় রাখা নাগরিক দায়িত্ব। ল এনফোর্সমেন্টের মাধ্যমে বল প্রয়োগের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে নিজেকে, পরিবারকে ও দেশকে রক্ষার স্বার্থে শারীরিক দূরত্ব নিশ্চিত করা। সবাই ঘরে থাকবেন আর কেউ কেউ বাইরে থাকবেন, এটা হতে দেওয়া হবে না। ন্যূনতম প্রয়োজনে বাইরে যাওয়া, আড্ডা দেওয়া, অনর্থক ঘোরাঘুরি করা থেকে সবাইকে নিবৃত্ত হতে হবে।’

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এবং র‌্যাবে দায়িত্ব পালনের সময় সহযোগিতা করায় গণমাধ্যমকর্মীদের ধন্যবাদ জানিয়েছেন বেনজীর আহমেদ।

পাঠকের মতামত

সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ...

রোহিঙ্গাদের জন্য আরও সুইডিশ সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশে আরও বেশি সুইডিশ সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...

মন্ত্রিসভায় অনুমোদনবিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা

একীভূত হওয়া পাঁচটি দুর্বল ব্যাংকের মালিকানা পুরোনো মালিকদের কাছে ফিরে পাওয়ার পথ বন্ধ করে দিয়েছে ...

হঠাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান

বাংলাদেশ ও ভারতের সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার মধ্যে সরকারি সফরে ঢাকায় এসেছেন ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা ...

কিসের হাসিনা, কোথায় বক্তব্য দিয়েছে, চেহারা কেউ দেখেছে: প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশের মানুষ কখনও গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িতদের গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...
Single Page Footer