প্রকাশিত: ১১/০৩/২০১৯ ৯:২২ পিএম

উখিয়া নিউজ ডটকম::
বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির কেন্দ্র ঘোষিত কর্মসূচির আলোকে সোমবার দুপুর ১২টার দিকে উখিয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকেরা কক্সবাজার টেকনাফ সড়কের উখিয়া সদরে শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি পালন করেছে। মানববন্ধন চলাকালীন সময়ে শিক্ষক নেতারা বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নির্বাচনী ইশতেহারে ঘোষনা দিয়েছিলেন সহকারী শিক্ষকদের বেতন ভাতা ১১তম গ্রেডে উন্নীত করা হবে। অধ্যবদী উক্ত প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়ায় শিক্ষকেরা আর্থিক ভাবে মানবেতর দিন যাপন করছে। বক্তারা বলেন, প্রায় ৮ লাখ রোহিঙ্গা বসবাসের কারনে দ্রব্যমূল্যের উর্ধগতি সহ সার্বিক ক্ষেত্রে শিক্ষকেরা এক মহা ক্রান্তিলগ্নে দিন কাটাচ্ছে। অথচ প্রধান শিক্ষকের মত তারাও যথাযত দায়িত্ব পালন করছে। কিন্তু বেতন ভাতা প্রদত্ত ক্ষেত্রে সহকারী শিক্ষদের আজ চরম বৈষম্যতার শিকার হয়ে পরিবার পরিজন নিয়ে অসহনীয় কষ্টের ভিতর দিন যাপন করতে হচ্ছে। বক্তারা আরো বলেন, যতক্ষন না প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী সহকারী শিক্ষকদের বেতন ভাতা ১১তম গ্রেডে উন্নীত করার ঘোষনা না দেয়। ততক্ষন পর্যন্ত তারা শান্তিপূর্ণ কর্মসূচি পালন অব্যাহত রাখবে। ঘন্টাব্যাপী মানববন্ধনত্তোর পথ সভায় বক্তব্য রাখেন, উখিয়া সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি নাছির উদ্দিন, সাধারন সম্পাদক হেলাল উদ্দিন, সহকারী শিক্ষক মুজিবুল হক, শাহজান, নুরুল্লাহ, মোঃ ইসলাম, আব্দুল মালেক ও বেলাল উদ্দিন।

পাঠকের মতামত

‘ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস, দেশে ফিরতে লাগবে আরও কিছুটা সময়’

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের থেরাপি চিকিৎসা উন্নতির ...

প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় স্বামী, ক্ষোভে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী

প্রথম স্ত্রীকে রেখে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় ছিলেন রফিউদ্দিন। এরই মধ্যে তার প্রথম স্ত্রী অন্য এক ...

কক্সবাজার লাইট হাউস দারুল উলুম মাদ্রাসা ও জামে মসজিদ দখলের ষড়যন্ত্রের অভিযোগ

কক্সবাজার পৌরসভাধীন কলাতলি লাইট হাউজ এলাকাস্থ দারুল উলুম লাইট হাউস মাদ্রাসার পরিচালনা, মার্কেট ও মসজিদের ...

রামুতে সূর্যের হাসির চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন এমপি লুৎফুর রহমান কাজল

কক্সবাজারের রামুতে অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প পরিচালনা করেছে সূর্যের হাসি ক্লিনিক। ...

উখিয়া ভূমি অফিসের বাউন্ডারি নির্মাণে অনিয়মের অভিযোগ, স্থানীয়দের বাধায় কাজ বন্ধ

কক্সবাজারের উখিয়া উপজেলা ভূমি অফিসের বাউন্ডারি ওয়াল নির্মাণকাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ...
Single Page Footer