প্রকাশিত: ০৪/০৫/২০১৮ ৭:০৪ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৩:১৯ এএম

গিয়াস উদ্দিন ভুলূ/জিয়াবুল হক, টেকনাফ :
টেকনাফে তাসফিয়ার দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার রাত পৌনে ৯টায় টেকনাফ ডিগ্রী কলেজ মাঠে নামাজে জানাযার পর কলেজ সংলগ্ন কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাযায় আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশী ছাড়াও শোকাহত শত শত মুসল্লী অংশগ্রহন করেন।

এর আগে বিকাল সাড়ে ৬টার দিকে ময়নাতদন্ত শেষে তাসফিয়ার লাশ পৈত্রিক নিবাস টেকনাফ পৌরসভার ডেইল পাড়া এলাকায় পৌঁছলে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। এসময় আত্মীয় স্বজন কান্নায় ভেঙ্গে পড়েন।
তাদের আহাজারীতে বাতাস ভারী হয়ে উঠে।

এসময় আত্মীয়-স্বজন ছাড়াও শত শত জনতা ভীড় জমান বাড়িটিতে।

উপস্থিত সবার একটিই দাবী এই নির্মম খুনের সাথে জড়িতদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়।

পাঠকের মতামত

জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের এক্সচেঞ্জ প্রোগ্রামে সুযোগ পেলেন কক্সবাজারের ইয়াশনা

​চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের পরিবেশ বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রী ইয়াশনা ইকতার জাপানের অন্যতম মর্যাদাপূর্ণ ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...
Single Page Footer