প্রকাশিত: ১৮/১০/২০১৯ ৯:৩৩ পিএম

ময়মনসিংহের ভালুকা উপজেলায় গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে আবু বকর সিদ্দিক ওরফে বাবুল মুন্সি (৪৫) নামে এক ইউপি সদস্যকে গণধোলায় দিয়ে আটকে রাখে এলাকাবাসী। পরে ঘটনাস্থল থেকে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় ভালুকা উপজেলার কাচিনা ইউনিয়নের তালাব গ্রামে এ ঘটনা ঘটে। পরে ভুক্তভোগী ওই গৃহবধূ বাদী হয়ে ভালুকা মডেল থানায় মামলা দায়ের করেন।

আটক আবু বকর সিদ্দিক উপজেলার কাচিনা ইউনিয়নের কাদিগড় পূর্বপাড়া গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে।

জানা যায়, বৃহস্পতিবার সকালে ভালুকা উপজেলার কাচিনা ইউনিয়নের তালাব গ্রামের আহম্মদ আলী মামলার সুবাদে ময়মনসিংহ আদালতে যান। পরে এই সুযোগে ইউপি সদস্য ও কাচিনা ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আবু বকর সিদ্দিক ওরফে বাবুল গৃহবধূর ঘরে ঢুকে জোরপূর্বক ধর্ষণচেষ্টা চালায়।

এ সময় গৃহবধূ কৌশলে ঘর থেকে বের হয়ে বাহির থেকে দরজায় তালা লাগিয়ে প্রতিবেশীদের খবর দেন। পরে এলাকার লোকজন বাবুল মুন্সিকে গণধোলায় দিয়ে আটক করে রাখে। এরপর তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

ভুক্তভোগী গৃহবধূ জানান, ঘটনার দিন তার স্বামী মামলার কারণে ময়মনসিংহ যায়। এ সুযোগে বাড়ি এসে মেম্বার বাবুল জোরপূর্বক ধর্ষণচেষ্টা চালায়। এ সময় গৃহবধূর এক শিশু সন্তানও আহত হন। এ ঘটনায় গৃহবধূ নিজেই বাদী হয়ে ওই মেম্বারের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন।

ভালুকা মডেল থানার (তদন্ত) ওসি মাজহারুল ইসলাম জানান, ধর্ষণচেষ্টা ঘটনায় গৃহবধূ বাদী হয়ে অভিযুক্ত ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। আসামিকে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে গ্যাস সিলিন্ডার থেকে আগুন, শেল্টার ক্ষতিগ্রস্ত

কক্সবাজারের উখিয়ার শরনার্থী রোহিঙ্গা ক্যাম্প-১৫-এর জি/০২ ব্লকে রান্নার সময় গ্যাস সিলিন্ডার থেকে আগুন লেগে একটি ...
Single Page Footer