আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৩১/০৫/২০২৫ ৭:৩৬ এএম

ফিলিস্তিনিদের ত্রাণ সরবরাহের জন্য ইসরায়েলের ওপর চাপ সৃষ্টির লক্ষ্যে আরব ও মুসলিম দেশগুলোকে গাজায় ত্রাণবহর পাঠানোর আহ্বান জানিয়ে একটি বিবৃতি দিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস।

বিবৃতিতে বলা বলেছে, ক্রমবর্ধমান ও গভীরতর দুর্ভিক্ষের ফলে গাজা উপত্যকার মানবিক পরিস্থিতি এক সংকটজনক পর্যায়ে প্রবেশ করছে।

হামাস জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে তাদের দায়িত্ব পালনের, ইসরায়েলি আগ্রাসন বন্ধ করার, অবরোধ ভেঙে ফেলার এবং জাতিসংঘের মাধ্যমে গাজায় ত্রাণ প্রবেশের অনুমতি দেওয়ার আহ্বানও জানায়।

‘

জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় অফিস (ওসিএইচএ) জানিয়েছে, গাজায় মানবিক ত্রাণের সামান্য কিছু প্রবাহ ছাড়া ইসরায়েল সবকিছুই আটকে দিচ্ছে। কোনো প্রস্তুত খাবার প্রবেশ করছে না।

ওসিএইচএ’র মুখপাত্র জেন্স লারকে বলেন, ৯০০টি ত্রাণবাহী ট্রাকের মধ্যে মাত্র ৬০০টি গাজা-ইসরায়েল সীমান্তে পৌঁছানোর অনুমতি পেয়েছে। তার উপর সেখান থেকে আমলাতান্ত্রিক এবং নিরাপত্তা বাধার মিশ্রণের কারণে এই অঞ্চলে নিরাপদে ত্রাণ পরিবহন করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে।

তিনি একটি নিয়মিত সংবাদ সম্মেলনে বলেন, আমরা যা আনতে পেরেছি তা হল আটা। ওটা খাওয়ার জন্য প্রস্তুত নয়। এটা রান্না করা দরকার…গাজার ১০০% জনসংখ্যা দুর্ভিক্ষের ঝুঁকিতে রয়েছে।

পাঠকের মতামত

মিয়ানমারে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ১২

মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাজ্য রাখাইনে গৃহযুদ্ধের কারণে বাস্তুচ্যুত হওয়া মানুষের এক আশ্রয় শিবিরে বিমান হামলা চালিয়েছে ...

সেন্টমার্টিনে অবৈধ ট্রলিং বোটসহ ৩৮ জেলে আটক, ২২৫০ কেজি মাছ জব্দ

কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপসংলগ্ন দক্ষিণ সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে দুটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ ৩৮ জেলেকে ...

রোহিঙ্গা গণহত্যা: আন্তর্জাতিক বিচার আদালতে মামলার রায় ১৯ নভেম্বর

আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে গাম্বিয়ার করা ঐতিহাসিক মামলার রায় ঘোষণা ...

হিন্দু নারীকে বিয়ে করলেন জম্মু ও কাশ্মিরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ

ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ নিধি রাজদান নামে এক হিন্দু নারী সাংবাদিককে ...

আরসার আতঙ্কে বাংলাদেশ সীমান্তের ২০ গ্রাম সরাতে চায় আরাকান আর্মি

মিয়ানমারের জান্তা বাহিনীর হাত থেকে রাখাইন রাজ্যের হাতছাড়া হওয়া অঞ্চলগুলো পুনরুদ্ধারে সেনাবাহিনীর নতুন করে শুরু ...